শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে “লাভজনক পদ্ধতি সুগার ক্রপ চাষাবাদ” শীর্ষক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত 

ফটোকার্ড

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে “লাভজনক পদ্ধতি সুগার ক্রপ চাষাবাদ” শীর্ষক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ-২০২৫ খ্রিঃ অনুষ্ঠিত হয়। এতে সিরাজগঞ্জ সদর, কামারখন্দ ও উল্লাপাড়া উপজেলার ৩০ জন কৃষক- কৃষাণী ইক্ষু চাষে  প্রশিক্ষণ গ্রহণ করে। 

বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট উপকেন্দ্র  সিরাজগঞ্জের আয়োজনে 

রবিবার (১২ জানুয়ারি) সকাল হতে  দিনব্যাপী  সিরাজগঞ্জ সদর উপজেলা  কৃষি অফিসের প্রশিক্ষণের হলরুমে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন , পাবনা ঈশ্বরদী  বিএসআরআই  মহাপরিচালক ড. কবির উদ্দিন আহমেদ। 

 এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,  পাবনা ঈশ্বরদী বিএসআরআই ( টিওটি)  ড. মোছাঃ ইসমাৎ আরা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আনোয়ার সাদাত প্রমুখ । 

 শুভেচ্ছা  বক্তব্য রাখেন,  প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর বিভাগ  এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান (অ.দা.) ড. মো. শরিফুল ইসলাম, এবং সঞ্চালনা করেন, মো. মুনির হোসেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান, সরেজমিন গবেষণা বিভাগ। প্রশিক্ষণ কো-অর্ডিনেটর   এর দায়িত্ব পালন করেন বিএস আরআই উপকেন্দ্র, সিরাজগঞ্জের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আশফিকার রহমান দোয়েল।

উক্ত “লাভজনক পদ্ধতি সুগার ক্রপ চাষাবাদ” শীর্ষক কৃষক-কৃষাণী প্রশিক্ষণে- বাংলাদেশের ইক্ষু ও অন্যান্য সুগারক্রপ চাষাবাদ গুরুত্ব, সমস্যা ও সম্ভাবনা, আখের সাথে সাথী ফসল চাষ পদ্ধতি এবং মুড়ি আখ চাষের গুরুত্ব, ইক্ষুর ক্ষতিকারক প্রধান রোগসমূহ ও তাদের ক্ষতির ধরণ, লক্ষণ ও দমন ব্যবস্থাপনা, ইক্ষুর ক্ষতিকারক প্রধান পোকা-মাকড়সমূহ ও তাদের ক্ষতির লক্ষণ ওদমন ব্যবস্থাপনা, সমম্বিত পদ্ধতিতে ইক্ষুর রোগ পোকামাকড় দমন এর উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০