শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

দারুল ইসলাম মডেল মাদ্রাসা সিরাজগঞ্জের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

ফটোকার্ড


আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ অন্যতম বিদ্যাপীঠ দারুল ইসলাম মডেল মাদ্রাসা, সিরাজগঞ্জের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের শুরুতে আল-কুরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন, অত্র মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোঃ ফাহাদ হোসেন এরপর জাতীয় পতাকা উত্তোলন, প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা প্রদান, ক্রীড়া প্রতিযোগিতার  উদ্বোধন  প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। 

দারুল ইসলাম মডেল মাদ্রাসা সিরাজগঞ্জের আয়োজনে,  
শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮ হতে দুপুর পর্যন্ত  দারুল ইসলাম মডেল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ দারুল ইসলাম ট্রাস্ট এর চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মোঃ শাহিনুর আলম। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দারুল  ইসলাম মডেল মাদ্রাসা’র  সভাপতি অধ্যাপক মোঃ আব্দুল লতিফ। স্বাগত বক্তব্যে রাখেন,  দারুল ইসলাম মডেল মাদ্রাসা সিরাজগঞ্জের প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি মোঃ আলী আজগর। 
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন, অত্র মাদ্রাসার সদস্য অধ্যাপক মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, পরিচালক শিক্ষা মোঃ ওমর ফারুক, পরিচালক অর্থ মাওলানা মোঃ মোস্তফা মাহমুদ, সহ-সভাপতি ড.খ.ম. আব্দুর রাজ্জাক  বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  দারুল ইসলাম ট্রাস্ট সিরাজগঞ্জের সদস্য অধ্যক্ষ আলী আলম, দারুল ইসলাম ট্রাস্ট এর সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম, জেলা শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম প্রমুখ।  এসময় অনুষ্ঠানে দারুল ইসলাম মডেল মাদ্রাসার সকল শিক্ষক, অভিভাবক , শিক্ষার্থী সুধীজন উপস্থিত ছিলেন। 
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০