শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে-আবু বক্কার রঞ্জু

Download Photocard

মোঃ জাহাঙ্গীর আলম,শাহজাদপুর উপজেলা প্রতিনিধিঃ

শাহজাদপুর উপজেলা কৃষকদলের সভাপতি আবু বক্কার রঞ্জু বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীতে রাস্ট্র ক্ষমতায় এলে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে।

শস্য বীমা চালু, খাল খনন কর্মসূচি পুনরায় চালু, সমবায়ভিত্তিক চাষ পদ্ধতি চালু, আধুনিক চাষাবাদ পদ্ধতি চালু, বিনাসুদে কৃষি ঋণের ব্যবস্থা করা, সারাদেশে বিশেষায়িত কোল্ড স্টোরেজ চালু, প্রতিটি পরিবারে শাকসবজির বীজ ও চারা বিতরণের ব্যবস্থা এবং কৃষি বীজ ব্যাংক চালুসহ কৃষি ও কৃষকের জন্য সব ধরনের সহায়ক ব্যবস্থা গ্রহণ করা হবে।


সোনাতনী ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে
মঙ্গলবার(২৮ জানুয়ারি ২০২৫) বিকেলে ধীতপুর কুরসী পুরাতন বাজারে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার গত ১৬ বছর কৃষকদের বিনামূল্যে সার দেওয়ার কথা বললেও তা দিতে পারেনি। ডিজেল ও বিদ্যুতের দাম বৃদ্ধিসহ কৃষি উপকরণের দাম বৃদ্ধি করেছে। কৃষকরা তাদের সকল সুযোগ-সুবিধা এবং ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। সোনাতনী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. ফারুক রেজার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, পৌর কৃষকদলের সাধারন সম্পাদক মো. মামুন মন্ডল, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল বাতেন সরকার, যুগ্ম-সম্পাদক মো. ফারুক আহমেদ, পৌর কৃষকদলের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. রিংকু শেখ, সোনাতনী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সামছুল হক, বেলৈতল ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. হাফিজুল ইসলাম, হাবিবুল্লাহ নগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি পদপ্রার্থী মো. আমিনুল ইসলাম জুয়েল প্রমূখ। সমাবেশে সোনাতনী ইউনিয়ন বিএনপি, কৃষকদল, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন।#

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০