শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি,সিরাজগঞ্জের নব-নির্বাচিত কমিটির অভিষেক, সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত

ফটোকার্ড

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জঃ

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, সিরাজগঞ্জ জেলা শাখার নব-নির্বাচিত কমিটির অভিষেক, সংবর্ধনা, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়, অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও স্মারক সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে নব-নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান, জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।


বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজনে,শনিবার (১ফেব্রুয়ারি-২০২৫খ্রিঃ) সকাল ১০টা হতে দিনব্যাপী সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, সিরাজগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত সভাপতি মোঃ হাছান আলী সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক, কবি মোঃ নজরুল ইসলাম খাঁন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিটুস লরেন্স চিরান, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মােঃ মনােয়ার হােসেন প্রমুখ ।

সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি’র সভাপতি মোতাহার হোসেন খান, সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন, মৌদুদুর রহমান, মহাসচিব মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত মহাসচিব কামাল হোসেন, নজরুল ইসলাম , যুগ্ন-মহাসচিব জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক সফদার আলী, আইসিটি সম্পাদক মাহাতাব মাহমুদ, উপদেষ্টা মোঃ আবুল হােসেন, কার্যকরী সভাপতি মােঃ আব্দুল হামিদ, সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সুরোজিত কুমার চাকী, সাবেক যুগ্ন-মহাসচিব মােঃ সাইফুল ইসলাম, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মোঃ আব্দুল হাকিম।
এ অনুষ্ঠানে জেলার সকল ভূমি সহকারী কর্মকর্তা ও উপ-সহকারী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০