শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

আয়নাঘর অনেক পরিবর্তন করে ফেলা হয়েছে :ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আযমী

ফটোকার্ড

আয়নাঘর অনেক পরিবর্তন করে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এমন অভিযোগ করেন তিনি।

বিবৃতিতে তিনি বলেন, ডিজিএফআইয়ের আয়নাঘর অনেক পরিবর্তন করে ফেলা হয়েছে। যেন নির্যাতনের মাত্রা সঠিকভাবে বুঝা না যায়।

প্রধান উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, ‘প্রধান উপদেষ্টা গতকাল বহুল প্রতীক্ষিত আয়নাঘর পরিদর্শন করেন। আমাকে সফরসঙ্গী হিসেবে নেয়ায় তার প্রতি আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

এরপর আযমী বলেন, বলতে দ্বিধা নেই, বাংলাদেশে তো বটেই, সম্ভবত সমগ্র পৃথিবীতে এ ধরনের ঘটনা নজিরবিহীন যে একজন সরকার প্রধান তার পূর্ববর্তী ফ্যাসিবাদ জালেম সরকারের জুলুমে নির্যাতিত, নিষ্পেষিত মজলুমকে সাথে নিয়ে নির্যাতনস্থল পরিদর্শনে গেছেন। পৃথিবীর সকল শাসকের জন্য এটা একটা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

অবসরপ্রাপ্ত এই ব্রিগেডিয়ার জেনারেল বলেন, দীর্ঘ আট বছর আয়নাঘরে আটক থাকায় ধীরে ধীরে সেই স্থাপনার বিভিন্ন সেল, ইন্টারোগেশন রুম, সুপারভাইজারদের কক্ষসহ বিভিন্ন আনুষঙ্গিক কর্মকাণ্ড সম্পর্কে আমার যথেষ্ট জানার সুযোগ হয়েছিল। আজকের এই পরিদর্শনের ফলে আমি সরেজমিনে প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টাসহ চারজন উপদেষ্টা, গুম কমিশনের চেয়ারম্যানসহ সকল সদস্য এবং আন্তির্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরসহ গণমাধ্যমের ব্যক্তিদেরকে সরেজমিনে অনেক কিছু বিস্তারিত অবহিত করার সুযোগ পাই। ফ্যাসিবাদী সরকারের নির্দেশে একটি সরকারি বাহিনী মানুষের প্রতি কত নির্মম হতে পারে, কতটা অমানবিক হতে পারে এবং নির্যাতনের মাত্রা কতটা জঘন্য হতে পারে, এসব বিস্তারিত জেনে উনারা সকলেই অত্যন্ত মর্মাহত হন। এ ধরণের একটি পরিদর্শন ভবিষ্যতে দেশকে ফ্যসিবাদমুক্ত রাখতে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে আশা পোষণ করি।

তিনি আরো বলেন, আমি বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি যে ইতোমধ্যেই ডিজিএফআইয়ের আয়নাঘরের অনেক পরিবর্তন করে ফেলা হয়েছে, যেন নির্যাতনের মাত্রা সঠিকভাবে বুঝা না যায়। উদাহরণস্বরূপ, দরজার গ্রীলের কপাট এবং ষ্টীলের দরজা খুলে কাঠের দরজা লাগানো হয়েছে, জানালার গ্রীল খুলে ফেলা হয়েছে, দরজা ও জানালার কাঁচের চার স্তর কালো রং। এর আস্তর মুছে কাঁচ পরিষ্কার ও স্বচ্ছ করে ফেলা হয়েছে, দেয়াল ভেঙে ভেন্টিলেটার বানানো হয়েছে। ছোট দুই রুমের মাঝের দেয়াল ভেঙে রুমের সাইজ বড় দেখানো হয়েছে। যেই কক্ষে নির্যাতন করা হতো, ওই কক্ষে নির্যাতন করার যত রকমের আলামত ছিল সব সরিয়ে ফেলা হয়েছে। ইত্যাদি। এই অপকর্ম যারা করেছে, তারা নিঃসন্দেহে অপরাধীদের দোষ ধামাচাপা দেয়ার জন্যই এই কাজ করেছে। অপরাধীদের অপরাধের মাত্রা কম দেখিয়ে তাদের বাঁচানোর বা শাস্তি লঘু করার চেষ্টার সাথে কারা জড়িত, তা অনুসন্ধান করে তাদেরকেও বিচারের আওতায় আনার জন্য আমি সরকারের প্রতি আবেদন জানাচ্ছি।

অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা আরো উল্লেখ করেন, এ ধরনের মানবতাবিরোধী অপরাধ যারা করেছে, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরও আজ পর্যন্ত গ্রেফতার না হওয়ায় আমি অত্যন্ত বিস্মিত। বলাবাহুল্য, প্রভাবশালী এ সকল অপরাধী মুক্ত থাকায় আমি নিজের নিরাপত্তা নিয়েও অত্যন্ত শঙ্কিত বোধ করছি। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করার জন্য আমি স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি।

‘জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড’ কথাটির গুরুত্ব অনুধাবন করে সংশিষ্ট সবাইকে দ্রুত গ্রেফতার করে সুবিচার নিশ্চিত করার মাধ্যমে আমিসহ সারাদেশে যত মানুষ গুম-খুনসহ আরো যত রকমের জুলুমের হয়েছে, সকল অপরাধের দ্রুত বিচারের কাজ সম্পন্ন করে আমাদের ভোগান্তি কিছুটা লাঘব করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০