সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

 

শহিদুল ইসলাম, সিলেটঃ

সিলেট দক্ষিণ সুরমা উপজেলায় জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু মেডিক্যাল ক্যাম্প ১৩ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার সকাল ১১ টায় দক্ষিন সুরমা উপজেলার রেঙ্গা হাজীগঞ্জ বাজারস্থ কিংডম পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

এ সময় ৮ শতাধিক গরিব অসহায় মানুষে মাঝে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান ও চশমা, মেডিসিন বিতরণ করা হয়েছে এবং অপারেশনের জন্য ৬০ জনকে বাছাই করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেন জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারপার্সন রাবেয়া তাহেরা মজিদ এবং  সভাপতিত্ব করেন জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব আব্দুল মজিদ (লাল মিয়া)। অনুষ্ঠানটি যৌথ পরিচালনায় করেন সমাজকর্মী আব্দুল মোমিন, শিক্ষক মোঃ শাহাব উদ্দিন শিহাব, সাংবাদিক আশরাফুল ইসলাম ইমরান। কুরআন তেলাওয়াত পাঠ করেন রেঙ্গা হাজীগঞ্জ জামে মসজিদের ইমাম মাওলানা ইমদাদুল হক।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার এম এ ছালাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন
বিশিষ্ট যুক্তরাজ্য কমিউনিটি নেতা, চ্যানেল এস এর সম্মানিত চেয়ারম্যান আহমেদ উস-সামাদ চৌধুরী জেপি।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য ও গান পরিবেশন করেন বিশিষ্ট সিলেটি জনপ্রিয় আঞ্চলিক সংগীত শিল্লী, চক্ষু বিশেষজ্ঞ, রেটিনা ও লেজার সার্জন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মোঃ জহিরুল ইসলাম (অচিনপুরী)।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন কমার্স এন্ড ইন্ডাস্টিজ এর পরিচালক আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন। বেঙ্গলী ওয়াকার্স এসোসিয়েশন, ক্যামডেন, উইকে এর সাবেক সভাপতি, লন্ডন প্রবাসী আব্দুল গফুর। হাজী আনোয়ার আলী একাডেমী প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, লন্ডন প্রবাসী মোঃ নুরুল ইসলাম। গ্রেটার সিলেট ইস্ট লন্ডন এর ট্রেজারার মোঃ আবুল মিয়া। আমেরিকা প্রবাসী ফখরুদ্দীন ফখর। আমেরিকা প্রবাসী দ্বারা মিয়া। গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাওছার আহমেদ। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সিটিংবন ইসলামিক সেন্টার লন্ডনের প্রিন্সিপাল মাওলানা শহিদুর রহমান মাহমুদাবাদী।

আরো উপস্থিত ছিলেন আল-আরাফাহ ব্যাংকের ম্যানেজার মোঃ আকুলাকুল মৌলা, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটি’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান মাহবুবুর রহমান, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার রুহুল আমিন চৌধুরী, চক্ষু বিশেষজ্ঞ ডা. জিসান, ডা. আব্দুল মান্নান,ডা. মোফাজ্জল হোসেন, প্যারামেডিক্স বদরুল ইসলাম, কাউন্সিলর ফারজানা আক্তার, সহকারী মেহেদী হাসান, সহকারী রঞ্জিত, মাওলানা হুমায়ুন রশিদ জাহেদী, রেঙ্গা হাজীগঞ্জ জামে মসজিদের মোতাওয়াল্লী দেলোওয়ার হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান জামাল, যুবনেতা মিফতাউল কবির, যুবনেতা মোঃ আনোয়ার হোসেন উনু, শাহ মোহাম্মদ আব্দুল মুকিত, মঈনুল ইসলাম মঞ্জুর, মোগলাবাজার ইউনিয়ন জামাতের আমীর কামরানুল ইসলাম অপু, সাংবাদিক শেখ সাদিম মিয়া, মতিউর রহমান মতি, সাংবাদিক রাজন আহমেদ, সমাজকর্মী শাকিল মাহমুদ মঈন, শাহজাহান প্রমুখ।

জয়তুন ওয়েলফেয়ার ট্রাষ্টের প্রধান পৃষ্ঠপোষক আব্দুল মজিদ লাল মিয়া ও চেয়ারপার্সন রাবেয়া তাহেরা মজিদ এর অর্থায়নে সিলেট সহ দেশের বিভিন্ন জেলায় নানাবিধ জনহিতকর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের এই ফ্রি চক্ষু মেডিক্যাল ক্যাম্প আয়োজন করা হয়েছে।

Show quoted text

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০