শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ৭ম জাতীয় কমডেকা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

ফটোকার্ড

নিজস্ব প্রতিবেদক: ‘বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং’ এই স্লোগানকে সামনে রেখে আগামী ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি ৭ দিনব্যাপী সমাজ উন্নয়নমূলক ক্যাম্প ৭ম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প (কমডেকা) অনুষ্ঠিত হবে। ক্যাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ।

এদিকে, কমডেকার আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য ইতোমধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ স্কাউটস এর ব্যবস্থাপনায় সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্টে অনুষ্ঠিতব্য এই ক্যাম্পে সারা দেশ থেকে ৪ হাজার রোভার স্কাউট, ১৫শ স্বেচ্ছাসেবক, কর্মকর্তাসহ প্রায় ৬ হাজার মানুষের জনসমাগম ঘটবে।

কমডেকা সূত্রে জানা গেছে, সারাদেশে থেকে ৩৯৮টি রোভার স্কাউট দল এই ক্যাম্পে অংশ নেবে। প্রতিটি দলের থাকবে ৮ জন সদস্য ও ১ জন ইউনিট লিডারসহ মোট ৯ জন। এছাড়া দেড় হাজারেরও বেশি থাকবে স্বেচ্ছাসেবক ও কর্মকর্তা। ইতোমধ্যে আবাসন ব্যবস্থা হিসেবে তাঁবু স্থাপন, পয়:নিষ্কাশন, বিশুদ্ধ পানি ও বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে।

কমডেকায় অংশগ্রহণকারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে একটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করাসহ ২৪ ঘণ্টার জন্য চিকিৎসক নিয়োগ করা হয়েছে। নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলাবাহিনীর পাশাপাশি অগ্নিনির্বাপণ ও যেকোনো দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের একটি টিমকে সর্বদা প্রস্তুত রাখা হয়েছে।

বাংলাদেশের স্কাউটস এর সহকারী পরিচালক নাসির উদ্দিন জানান, জাতীয় সদর দপ্তর এবং  সিরাজগঞ্জ জেলা প্রশাসন কমডেকা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সবকিছু মনিটরিং করছে।

২০০১ সালে সিরাজগঞ্জে ৩য় জাতীয় কমডেকা ও ৮ম জাতীয় রোভার মুট সিরাজগঞ্জের এই হার্ড পয়েন্ট এলাকাতে অনুষ্ঠিত হয়েছিল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০