শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

আমরা জামায়াতে ইসলামীর সেই কর্মী যারা জেলখানায় পঁচা কম্বলের উপর শুতে না পেরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত পার করেছি-শাহিনুর আলম 

ফটোকার্ড

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ 
আমরা জামায়াতে ইসলামীর সেই কর্মী যারা জেলখানায় পঁচা কম্বলের উপর শুতে না পেরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত পার করেছি। মানুষের জন্য যেটুকু মৌলিক অধিকার ছিলো সেটা থেকেও আমরা বঞ্চিত হয়েছি বছরের পর বছর। আমরা নিষ্ঠুরতম প্রতিহিংসার স্বীকার হয়েছি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা শাহিনুর আলম।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ১৮ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বিকেল ৩ টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে ও জামায়াতের নিবন্ধন ফেরতের দাবীতে সিরাজগঞ্জের বাজার স্টেশন মুক্তির সোপানে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ছাত্রদের নেতৃত্বে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে তার ৬ মাস অতিবাহিত হয়েছে। এযাবৎ কাল জামায়াতে ইসলামীর কোনো রাজনৈতিক কর্মসূচি দেয়নি, আজ দিতে বাধ্য হয়েছে। কিন্তু এখনো আমাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয়নি এবং আমাদের কেন্দ্রীয় নেতা জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তি এখনো মেলেনি। আমরা এই সরকারকে বলতে চাই অনতিবিলম্বে আমাদের দাবী মানতে হবে। না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। 

বিক্ষোভ সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম বলেন, ৬ মাস অতিবাহিত হয়েছে দেশ নতুন করে স্বাধীন হয়েছে কিন্তু প্রশাসনের মধ্যে এখনো কিছু প্রেতাত্মা রয়ে গেছে। যার জন্য একটি সুশৃঙ্খল বৃহত্তর ইসলামি রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর নিবন্ধন এখনো ফেরত পায়নি। এমনকি আমাদের ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের মুক্তিও মেলেনি। তাকে তথাকথিত মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির আদেশ দিয়ে রাখা হয়েছে। তাকে অমানবিক ভাবে নির্যাতন করা হয়েছে। আমরা চাই তার ফাঁসির রায় বাতিল করে নিঃশর্ত মুক্তি। 
এসময় সমাবেশ শেষ করে একটি মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে আবারো বাজার স্টেশনে এসে সমাপ্ত হয়। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০