সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

গুম ও খুনের শিকার এবং চব্বিশের শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার দেবেন তারেক রহমান

ঢাকা : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান এর নির্দেশনায় দলের গুম, খুন ও পঙ্গুত্ব বরণকারী নেতা-কর্মীদের পরিবারের মাঝে প্রতি বছরের মতো এবারো ঈদ উপহার বিতরণ করবে ‘আমরা বিএনপি পরিবার’।

এ ছাড়া চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের মাঝেও ঈদ উপহার বিতরণ করা হবে।

আজ শনিবার ‘আমরা বিএনপি পরিবার’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনী এবং ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগের গুণ্ডা বাহিনী কর্তৃক দলের গুম, খুন ও আহতের পরিবার এবং চব্বিশের গণআন্দোলন চলাকালে শহীদ ও  আহত পরিবারের মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার বিতরণে সহায়তা করবে ‘আমরা বিএনপি পরিবার’। ইতিমধ্যে ঈদ উপহার প্রদানের বিষয়ে তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে।  

ঈদ উপহার প্রসঙ্গে ‘আমরা বিএনপি পরিবার’র আহবায়ক আতিকুর রহমান রুমন বলেন, ‘ঈদ উপহারের তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশের সকল গুম, খুন ও আহত এবং সম্প্রতি চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের বাসায় গিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় ও উপহার পৌঁছে দেয়া হবে।’

এ ছাড়াও ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, ‘প্রতি বছর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রমজান মাসে বিএনপি’র গুম, খুনের শিকার এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শাসনামলে নির্যাতনে পঙ্গুত্ব বরণকারী নেতাকর্মীদের পরিবারের সাথে ঈদের খুশি ভাগাভাগি করতে উপহারসামগ্রী পৌঁছে দেয়া হয়।’

তিনি বলেন, ‘এক্ষেত্রে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সার্বিক সহোযোগিতা করে থাকেন। বিগত ৯ বছর ধরে ধারাবাহিকভাবে ঈদ উপহার দেয়া হয়, এবারেও দেওয়া হবে। বরং এই সংখ্যা আরও বাড়বে।’

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র নির্দেশনায় গুম ও খুনের শিকার ও পঙ্গুত্ব বরণকারীদের মাঝে রমজান মাসের শুরুতেই ঈদ উপহার বিতরণ করা হয়। প্রায় ১২০০ পরিবারের মাঝে ‘ঈদ উপহার সামগ্রী’ পৌঁছে দেয়া হয়। এবার এই সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে প্রায় ১৮০০ ছাড়িয়ে যেতে পারে। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০