শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে নানা কর্মসূচীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

ফটোকার্ড

মোঃ হারুন অর রশীদ খান হাসান,সিরাজগঞ্জঃ

৮ই মার্চ শনিবার সিরাজগঞ্জে নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
” অধিকার, সমতা,ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন ” এই শ্লোগানে সকাল ১০টায় সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের সামনে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আন্তর্জাতিক নারীর দিবস উদযাপনের কর্মসূচি আকাশে রং বেরঙের বেলুন উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।


উদ্বোধন শেষে কালেক্টরেট ভবনের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে বগুড়া রোড,বাজার স্টেশন রোড,মুক্তির সোপানের সামনে দিয়ে ঘুরে আবারো কালেক্টরেট ভবনের সামনে এসে শেষ। র‍্যালিতে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,সরকাির বিভিন্ন বিভাগের কর্মকর্তা,মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মীরা,এনজিও কর্মী ও নারী সংগঠন এবং গণমাধ্যম কর্মীরা অংশ গ্রহণ করেন।
সকাল ১১ টায় কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউল হক।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)গণপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতেম। আরও বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহ কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন,ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ ফারুক আহমেদ, প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান,উন্নয়নকর্মী রইস উদ্দিন,আনোয়ার হোসেন কাজী মাসুদ,সুলতানা পারভীন সহ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাহিমা আল আশরাফ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০