শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

কালিয়াহরিপুরে হাটের ইজারাকে কেন্দ্র করে বেধড়ক পিটিয়ে হাত পা ভেঙ্গে দিলেন বিএনপি নেতার

ফটোকার্ড

 

এইচএম মোকাদ্দেস,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে হাটের ইজারাকে কেন্দ্র করে সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়াকে  মারপিট করে হাত পা ভেঙ্গে দিলেন  প্রতিপক্ষের সন্ত্রাসী বাহিনী।  গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সিরাজগঞ্জ সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে স্থানান্তর  করা হয়েছে। ঘটনাটি রোববার  (৯ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে  সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের কালিয়া কান্দাপাড়া হাট এলাকায়  ঘটেছে। 

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী বাবলু মিয়া জানান, কালিয়া কান্দাপাড়ার  হাটের ইজারাকে কেন্দ্র করে রোববার রাতে   বাড়ি  ফেরার পথে একই এলাকার রোরহান তালুকদারের নেতৃত্বে সুইটসহ তার সন্ত্রাসী বাহিনী বাবলু মিয়ার উপর অতর্কিত হামলা চালায়। এসময় লোহার রড, হকিস্টিক রামদাসহ লাঠিসোটা  দিয়ে পিটিয়ে তার দুই হাত দুই পা ভেঙ্গে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।

 এসময় তাকে উদ্ধার করে  প্রথমে সিরাজগঞ্জ সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে স্থানান্তর  করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছে। 

এবিষয়ে জেলা বিএনপির সহ-সভাপতি ও কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান  আব্দুল কাদের সেখসহ স্থানীয়  একাধিক বিএনপি নেতা বলেন, রোরহান তালুকদার দুইদিন আগেও আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত থেকে আমাদের বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন করেছে কিন্ত গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর সেই  রোবহান তালুকদার তার খোলস পরিবর্তন করে নিজেকে বিএনপি নেতা দাবী করে এলাকায় সন্ত্রাসী কায়দায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।  এরই ধারাবাহিকতায় 

ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়াকে মেরে তার হাত পা ভেঙ্গে দিয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা রোরহান তালুকদারসহ তার সন্ত্রাসী বাহিনীর বিচার দাবী করেন। 

এবিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ঘটনাটি আমি শুনেছি তবে কেউ যদি দলের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়  তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। ##

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০