শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে জাহানারা উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ জেলা চ্যাম্পিয়ন

ফটোকার্ড

হারুন অর রশীদ খান হাসান,সিরাজগঞ্জঃ
মঙ্গলবার সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় জাহানারা উচ্চ বিদ্যালয় ৭ উইকেটে বহুমুখী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হয়।

নির্ধারিত ৫০ ওভারের খেলায় সকালে জাহানারা উচ্চ বিদ্যালয় টসে জয় লাভ করে বহুমুখী উচ্চ বিদ্যালয়কে ব্যাটিং এ আমন্ত্রণ জানায়। বহুমুখী উচ্চ বিদ্যালয় ২৭ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করে। জবাবে জাহানারা উচ্চ বিদ্যালয় ১৬ ওভার ৩ বল মোকাবিলা করে ৩ উইকেটের বিনিময়ে ১০৪ রান করে বিজয় লাভ করে।


জাহানারা উচ্চ বিদ্যালয়ের বোলার রোমেল ৫ টি উইকেট লাভ করায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়।
খেলা পরিচালনা করেন বিসিবি আম্পায়ার আব্দুল্লাহ আল মামুন ও আপেল মাহমুদ। স্কোরার মোঃ শান্ত ও মোঃ হাবিব।
ফাইনাল খেলা শেষে উভয় দলের মধ্যে টফি বিতরণ করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতি রায়। জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মোঃ নুরে এলাহীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য মির্জা মোস্তফা জামান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সচিব মোঃ রেজাউল করিম,জাহানারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সানোয়ার হোসেন,শরীর চর্চা শিক্ষক মোঃ জহুরুল ইসলাম,বহুমুখী উচ্চবিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষিকা শ্রীমতি নন্দিতা দাস,ক্রীড়া সংগঠক অধ্যাপক আব্দুল মমিন সরকার,আল আমিন সেখ,সাবেক পৌর কাউন্সিলর মোঃ আলমগীর হোসেন।ধারা বর্ণনায় ছিলেন আব্দুল্লাহ আল মাহমুদ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০