শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

রায়গঞ্জে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা,জরিমানা ৮ লাখ 

ফটোকার্ড

রায়গঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে ইটভাটা পরিচালনার অপরাধে দুই ইটভাটা মালিককে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে, একটি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেয়া হয়েছে।

সোমবার (১০ মার্চ) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক তুহিন আলম। 

অভিযানের সময় মেসার্স খান ব্রিকসকে ৫ লাখ টাকা এবং মেসার্স খন্দকার ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও, পরিবেশ দূষণ ও অনুমোদন ছাড়াই ইটভাটা চালানোর কারণে মেসার্স মাস্টার অ্যান্ড সন্স ব্রিকসের চিমনি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। 

সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। এ অভিযানের অংশ হিসেবে ইটভাটাগুলো উচ্ছেদ করা হচ্ছে এবং ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০