শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

রায়গঞ্জে দ্বিতীয় শ্রেণির শিশু শিক্ষার্থীকে ধর্ষণ,থানায় মামলা

ফটোকার্ড

মো:সেলিম রেজা,রায়গঞ্জ প্রতিনিধিঃ

মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর মৃত্যুর শোকে যখন পুরো দেশ শোকাহত ঠিক সেই সময়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

অসুস্থ অবস্থায় ভুক্তভোগী ছাত্রীকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযান শুরু হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, রায়গঞ্জ উপজেলার নাড়ুয়া গ্রামের এক স্কুলছাত্র গত রবিবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে ওই ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা স্থানীয়ভাবে আপোষের চেষ্টা করে ব্যর্থ হয় পরিবার। বুধবার (১৩ মে) সকালে বিষয়টি জানাজানির পর পুলিশ তদন্ত শুরু করে। জড়িত স্কুলছাত্রকে গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি জানান, পুলিশের তৎপরতায় নির্যাতিত ওই শিশু ছাত্রীকে বুধবার (১২ মার্চ) রাত ১টায় দিকে মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিয়মিত তার খোঁজখবরও নেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, স্কুলছাত্রীর বাবা থানায় এসেছেন। মামলার অভিযোগ লেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত স্কুলছাত্রকে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ডা. উম্মে রুমান লীমা বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের ধারণা পাওয়া গেছে। বর্তমানে শিশুটির রক্তক্ষরণ বন্ধ আছে। মেডিক্যাল রিপোর্ট হাতে পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০