মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সাংবাদিকগণ জাতির দর্পণ অথচ সারাদেশে সাংবাদিকরা বিভিন্ন ভাবে নিগৃহীত হচ্ছে- সিরাজগঞ্জে মুহাম্মদ আব্দুল্লাহ 

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ( এমডি) মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, সাংবাদিকগণ জাতির দর্পণ। সারাদেশে সাংবাদিকরা বিভিন্ন ভাবে নিগৃহীত হচ্ছে, অনেক সাংবাদিকের বেতন বোনাসও নেই। সাংবাদিকদের মেধাবী সন্তানদের জন্য কল্যাণ ট্রাস্টের  এই ক্ষুদ্র প্রয়াস।  সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রথম বারের মত শিক্ষা বৃত্তি চালু করেছে, ভবিষ্যতে তা অব্যাহত থাকবে। অসুস্থ সাংবাদিকের সুচিকিৎসার জন্য অনুদান দেওয়াও অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, শিক্ষার্থীরা ৮০% মার্ক অর্জনের ভিত্তিতে পরবর্তী বছরেও শিক্ষা বৃত্তির  আওতায় থাকবে, সেক্ষেত্রে ৮০% মার্ক অর্জনের প্রমান পত্র দাখিল করতে হবে।

শিক্ষা বৃত্তি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনার্স, মাস্টার্স সহ সব ক্যাটাগরিতে চালু থাকবে।২০২৫ শিক্ষাবর্ষের জন্য সারাদেশে ৩০৫ জন মেধাবী শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়।

শুক্রবার(১৪ মার্চ ২০২৫ খ্রিঃ) সকালে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষে সিরাজগঞ্জ জেলার দুইজন অসুস্থ সাংবাদিককে সুচিকিৎসার জন্য অনুদান ও একজন প্রয়াত সাংবাদিকদের মেয়াদি সন্তানকে এককালীন শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

পরে তিনি প্রেসক্লাব ভবনে দুইজন সাংবাদিক ও একজন সাংবাদিকের মেধাবী  সন্তানের হাতে অনুদান ও শিক্ষা বৃত্তির চেক প্রদান করেন। 

চিকিৎসার জন্য সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও  এনটিভির জেলা প্রতিনিধি শরিফ আহমেদ ইন্নাকে ৪০ হাজার টাকা ও প্রবীণ সাংবাদিক দৈনিক চাঁদতারা পত্রিকার সম্পাদক মোঃ আক্তারুজ্জামান বাবলুকে ৪০ হাজার টাকা এবং প্রয়াত সাংবাদিক সুকান্ত সেনের অনার্স পড়ুয়া

মেধাবে মেয়ে সুস্মিতা সেনকে ২৪ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এ ছাড়া নয়জন সাংবাদিককে ঈদের সামগ্রী প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু,সাংগঠনিক সম্পাদক মোঃ রহমত আলী,দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি শফিক শাহীদ, প্রয়াত সাংবাদিক সুকান্ত সেনের সহধর্মিণী স্বপ্না সেন সহ আরও অনেকে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০