শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

সিরাজগঞ্জে ৪ লাখ ৭৪ হাজার ৪৪২ জন শিশুদের নীল ও লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো ক্যাম্পেইন উদ্বোধন

ফটোকার্ড

হারুন অর রশিদ খান হাসান,সিরাজগঞ্জঃ

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৫ এ সিরাজগঞ্জ জেলার ১৫টি স্থায়ী এবং ২ হাজার ১১২টি অস্থায়ী টিকাদান কেন্দ্র সহ ২ হাজার ১২৭টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৫২ হাজার ৪৪৫ জন ( ৬-১১ মাস বয়সী) শিশুরা একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং প্রায় ৪ লাখ ২২ হাজার ৪৪২ জন ( ১২- ৫৯ মাস বয়সী) শিশু মোট লাখ ৭৪ হাজার ৪৪২ জন শিশুদের নীল ও লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
শনিবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা হেলথ কমপ্লেক্সে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত জেলা সিভিল সার্জন ডা. মোঃ নুরুল আমীন, সদর উপজেলা নির্বাহী কর্মকরতা মোঃ মনোয়ার হোসেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায় ডা. আকিকুন নাহার,সদর ইউএইচএন্ডএফপিও ডা.শারমিন খন্দকার মুন,সিভিল সার্জন অফিসের এমওসিএস ডা. মোঃ রিয়াজুল ইসলাম ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট মোঃ আব্দুল মোতালেব খান।
সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন জানান, শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধে ও শিশু মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে দেশব্যাপী আগামী ১৫ মার্চ শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০