শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সাপাহারে ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত 

ফটোকার্ড

রায়হান, সাপাহার নওগাঁ (প্রতিনিধি):

নওগাঁর সাপাহার উপজেলার আইহাই ইউনিয়ন বিএনপি’র আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার(১৫ মার্চ ২০২৫ খ্রিঃ) বিকেলে আশড়ন্দ উচ্চ  বিদ্যালয় মাঠে আয়োজিত উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের  সাবেক সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তারুন্যের প্রতীক জননেতা মাহমুদুস সালেহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন রাজনৈতিক ব্যাক্তিত্ব সর্বজন শ্রদ্ধেয় জননেতা অধ্যক্ষ মোঃ আব্দুন নূর, সাবেক যুগ্ম আহ্বায়ক কারা নির্যাতিত নেতা মোকলেসুর রহমান মুকুল, সাবেক আহ্বায়ক সদস্য আব্দুল কাহার মাস্টার, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক জয়নাল আবেদীন,

আইহাই ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক লুৎফর রহমান মাষ্টার, পাতাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আনিসুর রহমান, শিরন্টি ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক ইসমাইল হোসেন, সাবেক ছাত্র নেতা প্রভাষক জুয়েল হক প্রমূখ। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইহাই ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন মেম্বার, ইফতার ও দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া সহ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দলকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানানো হয়। একই সাথে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দোয়া-মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল এর সমাপ্তি হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০