শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Download Photocard

শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজনে ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ মার্চ) বেলা ১২ টায় শালুয়াভিটা দাখিল মাদ্রাসা মাঠে ৮ ও ৯ নম্বে ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন চৌধুরী।

সভাপতির বক্তব্য মকবুল হোসেন চৌধুরী বলেন, প্রতিটি ওয়ার্ডে সদস্য নবায়ন করতে হবে বাড়ী বাড়ী গিয়ে। মা ও বোনদের সদস্যদের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। খেয়াল রাখতে হবে কোন মাদক ব্যবসায়ী ও আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত কেউ যেনো সদস্য হতে না পারে।

তিনি আরও বলেন আমাদের বিগত সতের বছর যাদের নামে মামলা হয়েছে, যারা জেল খেটেছে ও আওয়ামী দ্বারা নির্যাতিত কর্মী ও মাদকের সাথে সম্পৃক্ততা নেই এমন বিএনপির কর্মীরাই ওয়ার্ড,ইউনিয়ন,থানা ও জেলায় নেতৃত্ব দিবে এটাই স্বাভাবিক। এই সতের বছরে আমাদের অনেক নেতা কর্মী নির্যাতনের শিকার হয়েছে তারা যেন এখনকার ভিরে হারিয়ে না যায় এদিকে আমাদের সজাগ থাকতে হবে।

পরিচালনা করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ- দফতর সম্পাদক ও মিডিয়া সেলের যুগ্ম আহবায়ক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক।

সম্মেলনে সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য রফিকুল ইসলাম রফিক, জেলা যুবদলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল মোমিন, বিপ্লব,খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদিন মেম্বার, মোবারক আলী খান, সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজ, আব্দুর রহিম সরকার, সাবেক আহবায়ক শহিদুল ইসলাম শিকদার, রেজাউল করিম রোকনী,সাবেক সদস্য সচিব সুলতান মাহমুদ, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান মেম্বার,সাবেক সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, বিএনপি নেতা মিলন ইসলাম সরকার, প্রভাষক সাইফুল ইসলামসহ খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০