শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

কাজিপুরে চাঁদা দিতে অস্বীকৃতি করায় বাইরে থেকে তালা লাগিয়ে ব্যবসায়ীর বাড়ীতে আগুন দেওয়ার অভিযোগ

ফটোকার্ড


মোঃ হোসেন আলী ছোট্ট
সিরাজগঞ্জের কাজিপুরে এক ব্যবসায়ীর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী শিবলী রেজা বাবুর বিরুদ্ধে। পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাড়ির বাইরে থেকে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
রবিবার (১৬ মার্চ) রাত দেড়টার দিকে কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের সোনামুখী গ্রামের বাচ্চু সরকারের ছেলে নয়ন সরকারের বাড়ীতে এ ঘটনা ঘটে।

প্রতিবেশী ও ভুক্তভোগী নয়ন সরকার জানান, দীর্ঘদিন ধরে চাঁদা দাবী করে আসছিল একই গ্রামের রেজাউল করিমের ছেলে শিবলী রেজা বাবু। সর্বশেষ ৫ লাখ টাকা চাঁদা আদায়ে অস্বীকার করলে আজ মধ্যে রাতে । চাঁদা দিতে অস্বীকার করায় বসতবাড়িতে আগুন দেয়। এতে প্রায় ১৫ থেকে ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার সময় বাড়ির গেটের তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়।
প্রতিবেশী লাইলী খাতুন বলেন, রাতে শব্দ শুনে ঘরের জানালা খুলে দেখি নয়নদের বাড়িতে আগুন জ্বলছে। তাড়াহুড়া করে ঘর থেকে বের হয়ে দেখি অনেক লোকজন তার মধ্যে শিবলীও রয়েছে। লোকজন আগুন নিভাতে গেলে শিবলী তাদের আগুন নেভাতে নিষেধ করেছে।
আরেক প্রতিবেশী আরিফ সরকার জানান, এ ধরনের কাজ খুবই ন্যক্কারজনক। চাঁদা না দেওয়ায় বাড়িতে আগুন দেবে এটা কোন ধরনের কাজ।
এ বিষয়ে অভিযুক্ত শিবলী রেজা বাবুর সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করেও সাড়া মেলেনি।
কাজিপুর থানার ওসি নুরে আলম জানান, আমি রাত দেড়টার দিকে টহলে ছিলাম। ওখান থেকে গান্ধাইলের দিকে যাই। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। চাঁদা না পেয়ে বাড়িতে আগুন দিয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, ঘটনা তদন্ত না করে কিছু বলা যাচ্ছে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০