শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

তাড়া‌শে দুঃস্থ অসহায় ৩০০ পরিবার পেল ঈদ সামগ্রী

ফটোকার্ড

সামিউল হক শামীম, তাড়াশ (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ প্রতি‌নি‌ধিঃ সিরাজগঞ্জের তাড়া‌শে দরিদ্র, দুঃস্থ ও অসহায় ৩১২টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) সকালে উপজেলার তালম ইউনিয়‌নের লাউতা গ্রা‌মে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে লাচ্ছা‌সেমাই, চি‌নি বিতরণ করা হয়। 

আয়োজক ছিলেন তালম ইউনিয়ন বিএনপির সা‌বেক আহবায়ক ও তালম ইউনিয়ন প‌রিষ‌দের ৫ নং ওয়ার্ডের সা‌বেক ইউপি সদস‌্য মো. ইসহাক আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াশ উপ‌জেল বিএনপির সা‌বেক সহ-সভাপতি প্রভাষক আব্দুর রহিম।

অনুষ্ঠানে তালম ইউনিয়ন বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক মো. সোলায়মান হো‌সেন মাস্টার, তালম ইউনিয়ন কৃষকদ‌লের সা‌বেক আহবায়ক মো. দ‌শের আলী, ৫ নং ওয়ার্ড বিএন‌পির সাধারণ সম্পাদক মো. শ‌হিদ, আসাদুজ্জামান পল্টু, মো. খ‌লিলুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজক মো. ইসহাক আলী বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের মূল উদ্দেশ্য। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন। এর মধ্য দিয়েই প্রকৃত ঈদের আনন্দ পাওয়া যায়।

প্রধান অতিথি প্রভাষক আব্দুর রহিম বলেন, ইসহাক প্রতি বছর এ ধরনের মানবিক কার্যক্রম ক‌রেন। শী‌তের ম‌ধ্যে কম্বল বিতরণ ক‌রেন, আবার ঈদের সময় লাচ্ছা সেমাই বিতরণ ক‌রে থা‌কেন। তাঁর মতো সমাজের প্রতিটি মানুষের উচিত গরীব-দুঃস্থদের পাশে দাঁড়ানো।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০