শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

উল্লাপাড়ায় ইউপি চেয়ারম্যান আলম রেজা গ্রেফতার

ফটোকার্ড

শাহরিয়ার মোরশেদ, সলঙ্গা প্রতিনিধিঃ

থানায় হামলা,অগ্নিসংযোগ ও অস্ত্র লুট মামলায় সিরাজগঞ্জের সলঙ্গা থানা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজাকে আটক করেছে পুলিশ।

বুধবার (০২ এপ্রিল ২০২৫ খ্রিঃ) সকালে হাটিকুমরুল ইউনিয়নের আকন্দপাড়া তার ভাইয়ের বাসা থেকে তাকে আটক করা হয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, গত ৫ আগস্ট সলঙ্গা থানায় হামলা ও হাটিকুমরুল হাইওয়ে থানায় হামলা চালিয়ে ভাংচুর,অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনায় দায়েরকৃত দুটি মামলার এজাহারনামীয় আসামী আলম রেজা। আজ সকালে গোপন সংবাদের হাটিকুমরুল ইউনিয়নের আকন্দপাড়া এলাকায় তার ভাইয়ের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তাকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০