শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের বৈঠক ‘আশার আলো’ তৈরি করছে: মির্জা ফখরুল

ফটোকার্ড

ঢাকা: বিএনপি’র  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের বৈঠক আমাদের সামনে আশার আলো তৈরি করছে।’

মহাসচিব আজ শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠক নিয়ে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বৈঠক হয়েছে। এটা খুব আনন্দের কথা। আমরা মনে করি যে, ভূ-রাজনীতি ও বর্তমান বিশ্ব রাজনীতির যে প্রেক্ষাপট এবং এ অঞ্চলে বাংলাদেশ-ভারতের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আমাদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক আমাদের সামনে একটা আশার আলো তৈরি করেছে।’

মির্জা ফখরুল বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে যে তিক্ততা তৈরি হয়েছিলো তা যেন আর বেশি না যায় অথবা এটা যেন কমে আসে সে রকম একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, ‘আমি যতদূর দেখেছি, তাতে আমার মনে হয়েছে এ ব্যাপারে দুজনই যথেষ্ট আন্তরিক এবং এটা নি:সন্দেহে বাংলাদেশের ও ভারতের জনগণের উপকার করবে।’

ব্যাংককে শুক্রবার স্থানীয় সময় দুপুরে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় বৈঠক হয়। আধা ঘন্টা স্থায়ী এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়েছে বলে বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানিয়েছেন। 

সাংবাদিকদের সাথে কথা বলার আগে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ক্রীড়াঙ্গনের কর্মকর্তা, সংগঠন ও ক্রীড়াবিদদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মহাসচিব।

সংগঠক ও ক্রীড়াবিদদের মধ্যে ছিলেন মাহবুবুল আনাম, রফিকুল ইসলাম বাবু,  রুম্মন বিন ওয়ালি সাব্বির, নিয়ামুর রশীদ রাহুল, মো. আশরাফুল, হাবিবুল বাশার সুমন, রিয়াজ আহমেদ, ইমতিয়াজ আহমেদ নকীব, আবু দাউদ শামসুদ্দোজা চৌধুরী ডন, মাইশিকুর রহমান রিয়াল, ফাহিম সিনহা, কাজী মহিউদ্দিন বুলবুল, সেলিম শাহেদ, সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু, আকরাম হোসেন সবুজ, ইব্রাহিম খলিল প্রমুখ।

এ সময় মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ও সহ সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম উপস্থিত ছিলেন।

মহাসচিব জানান, ক্রীড়াঙ্গনের নানা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে এবং এই অঙ্গনের উন্নতি করার বিষয়ে আলোচনা হয়েছে।

পরে ক্রীড়াবিদসহ অতিথিদের মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০