সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

তারুণ্যের চোখে পহেলা বৈশাখ

লেখকঃ নয়ন খান

আরেকটি বাংলা বছর মিলিয়ে যাচ্ছে সময়ের স্রোতে। পান্তা-ইলিশের স্বাদ, বৈশাখী মেলার উচ্ছ্বাস, লাল-সাদা পোশাকে রঙিন প্রভাত – এসব কি আজও একই রকম প্রাণ জাগায় বাঙালির হৃদয়ে? নাকি ব্যস্ত জীবনে ফিকে হয়ে গেছে শৈশবের সেই আনন্দভরা বৈশাখ। সময়ের পালাবদলে তরুণ প্রজন্ম কীভাবে দেখছে পহেলা বৈশাখকে? শৈশবের নির্মল উৎসববোধ আর বর্তমানের ব্যস্ত তরুণদের অনুভূতির সেই ফারাক জানার চেষ্টায় গত ১৪ই এপ্রিল ২০২৪ ইং (বাংলা ১৪৩২ বঙ্গাব্দ) রোজ সোমবার সকাল ১০ ঘটিকায় সিরাজগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়িতে, আল ইসলাম একাডেমির ছাত্রছাত্রীদের নিয়ে সিরাজগঞ্জ বন্ধুসভা আয়োজন করে চিত্রাংকন প্রতিযোগিতা , পুরষ্কার বিতরণ ও গ্ৰাম বাংলার প্রাচীন কৃষি সরঞ্জাম প্রদর্শনীর কার্যক্রম। শৈশবের পহেলা বৈশাখ মানেই ছিল এক অন্যরকম আনন্দ।
আল ইসলাম একাডেমি প্রতিষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয় ও পরবর্তীতে সবাইকে নিয়ে হলরুমে আলোচনা , পুরষ্কার বিতরণ ও গ্রাম বাংলার ঐতিহ্য কৃষি কাজে ব্যবহৃত লাঙ্গল, কাচি , কোদাল , মাথাইল ইত্যাদি সহ বাঙালি পোশাকে প্রদর্শন করা হয় ।
আল ইসলাম একাডেমির পরিচালক: এম মোকলেছুর রহমান প্রথম আলো বন্ধুসভার সবাই’কে নববর্ষের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বলেন- উক্ত আয়োজন শিশুদের সৃজনশীল মেধা বিকাশে অগ্রণী ভূমিকা রাখবে। এমন আয়োজন প্রথম আলো বন্ধুসভা আগামীতেও অব্যাহত রাখবেন বলে আমি আশা করছি । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা সহ সিরাজগঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি রাসেল সেখ , যুগ্ম সাধারণ সম্পাদক সাথী খাতুন, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ বাবু ,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক তৌফিক আহমেদ, প্রচার সম্পাদক মুনতাহ মুন , প্রশিক্ষণ সম্পাদক আনেন নাইম , স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক রুহুল খান, আমিনা খাতুন , কাউসার সেখসহ অন্যান্য বন্ধুরা ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০