সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

বেলকুচিতে উপজেলা বিএনপির আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত


মোঃ হোসেন আলী ছোট্ট ঃ
এসো হে বৈশাখ এসো এসো। এই গানে গানে সিরাজগঞ্জের বেলকুচিতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা করেছে উপজেলা বিএনপি।

রবিবার (১৪ এপ্রিল ২০২৫ খ্রিঃ) সকাল ১০টায় বেলকুচি পৌরসভা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেলকুচি মডেল কলেজে গিয়ে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রায় নানা রঙের পোশাক পরে, ঐতিহ্যবাহী মুখোশ পরে ও ঢাকঢোলের তালে তালে বর্ষবরণে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা।
শোভাযাত্রা শেষে মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত হয় পান্তা ভাত, আলু ভর্তা ও ইলিশ মাছ দিয়ে ঐতিহ্যবাহী বৈশাখী আপ্যায়ন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলীম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। বর্ষবরণ উপলক্ষে পুরো অনুষ্ঠান ছিল উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে পরিপূর্ণ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০