শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ খেলোয়াড় বাছাই উদ্বোধন

ফটোকার্ড

মোঃ  হোসেন আলী ( ছোট্ট): ” সবাই এসো স্বপ্নপূরণে, বিকেএসপি’র প্রশিক্ষণে ” এই প্রতিপাদযকে সামনে রেখে সিরাজগঞ্জে তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং প্রশিক্ষণের মাধ্যমে ক্রীড়া মেধার পরিশীলন, পরিস্ফুটন ও উন্নয়ন, সর্বোপরি সামগ্রিকভাবে দেশের ক্রীড়ার মান উন্নয়নরে লক্ষ্যে, মেহেরপুর জেলায় “তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম-২০২৫” এর অধীনে জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কর্মসূচী শুরু হয়েছে। সিরাজগঞ্জে জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কর্মসূচিতে  ৪ টি জোন হিসেবে ভাগ করা হয়। এর মধ্যে জোন ১  রাজশাহী ও রংপুর বিভাগ এটি ৬ এপ্রিল থেকে শুরু হয়।  ২৪ এপ্রিল পর্যন্ত চলে  ১  সর্বশেষ রাজশাহী ও রংপুর বিভাগে,  খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ২৪ এপ্রিল)  সকাল ৯ টায় সিরাজগঞ্জ শহিদ শামসুদ্দিন স্টেডিয়ামে, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থা সিরাজগঞ্জের  সার্বিক তত্ত্বাবধানে তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম ২০২৫   এ তৃণমূল পর্যায় ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম জেলা পর্যায়ে ২১ টি ক্রীড়া বিভাগ যথাক্রমে আর্চারি, অ্যাথলেটিক্স, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, কারাতে, শুটিং, তাইকোয়ানডো,টেবিল টেনিস, ভলিবল, উশু স্কোয়াশ, কাবাডি, ভারোত্তোলন,ব্যাডমিন্টন খেলায় ১০ থেকে ১৩ বছর বয়সী এবং বক্সিং, জিমন্যাস্টিক, সাঁতার, টেনিস খেলায় অনূর্ধ্ব ৮-১৩ বছর বয়সী ছেলে এবং মেয়ে খেলায়াড় নির্বাচন করা হয়। সিরাজগঞ্জ সদর ও বিভিন্ন উপজেলা ও  শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বাছাই- এ অংশগ্রহণ করে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০