শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

কাজিপুরে দূর্গম চরাঞ্চলের  সুবিধাবঞ্চিত ১৬৮ পরিবারের মাঝে মুরগী বিতরণ

ফটোকার্ড

 আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
“আত্নকর্মসংস্থান গড়তে মুরগীপালি, দারিদ্র্য মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ি”এই শ্লোগান কে সামনে রেখে-সিরাজগঞ্জ জেলার  কাজিপুর উপজেলার দূর্গম  চরাঞ্চলের ৮ টি  ইউনিয়নের ১৬৮ টি পরিবারের মাঝে ২৫২০টি  মুরগী  বিতরণ করা হয়েছে। কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে,
 মঙ্গলবার  (৬ মে ২০২৫)  সকালে কাজিপুর উপজেলা প্রাণি সম্পদ  কার্যালয়  চত্বরে   ‘উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসস্পদ উন্নয়ন প্রকল্পে’র আওতায় প্রতিটি পরিবারের মাঝে সোনালী জাতের  ১৩টি করে  মুরগী ও ২ টি করে মোরগ মোট ১৫ টি করে মুরগী বিতরণ করা হয়। এতে  প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাজিপুর  উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ  দিদারুল আহসান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ  শরিফুল ইসলাম, মৎস্য অফিসার হাসান মাহমুদুল হক। 
কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ  কর্মকর্তা ডাঃ  মোঃ   দিদারুল আহসান জানান, এই  উদ্যোগ গ্রহন করার ফলে বদলে যাবে কর্মহীনদের জীবন মান। ইতিপূর্বে সুফলভোগীদের মুরগী  পালন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া  হয়েছে এবং তাদের মাঝে মুরগী রাখার ঘর বিতরণ করা হয়েছে।ইতোপূর্বে চর  অঞ্চলের ৮ টি  ইউনিয়নের ৬৫৫টি পরিবারের মাঝে ৯৮২৫ টি  মুরগী  বিতরণ করা হয়েছে। উল্লেখ যে চর প্রকল্পে মোট ১১৫৪ জন মুরগী পালনকারী সুফল ভোগী রয়েছে।  

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০