শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে ওলামা দলের নবগঠিত আহ্বায়ক কমিটি অনুমোদন,হাফেজ মাও. আব্দুর রাজ্জাক আহ্বায়ক ও হাফেজ মাও. নূরনবী হোসাইনী সদস্য সচিব

Download Photocard

নজরুল ইসলাম:
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত বুধবার (১৪ মে) নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ্ব মাওলানা কাজী মো. সেলিম রেজা ও সদস্য সচিব এডভোকেট কাজী মাওলানা মোহাম্মদ আবুল হোসেন।
১০১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ আব্দুল রাজ্জাক, সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নূরনবী হোসাইনী ও মাওলানা মোঃ জহুরুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া কমিটিতে মোট ১৫ জনকে যুগ্ম-আহ্বায়ক এবং ১নং সদস্য সাংবাদিক শেখ মোঃ এনামুল হকসহ ৮৩ জনকে সদস্য রাখা হয়েছে।
কমিটিতে ১৫ জন যুগ্ম-আহ্বায়ক হলেন- মোঃ লতিকুল ইসলাম লেলিন, মাওলানা টি এম শরফউদ্দিন জামিল,
হাফেজ ক্বারী মোঃ আব্দুল ওয়াজেদ, হাফেজ মাওলানা জুবায়ের হোসেন জুয়েল, আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক,
হাফেজ মাওলানা মোঃ স্বপন ওয়ারেসী, মাওলানা মোঃ ফরহাদ আলম, মাওলানা মোঃ মোত্তাকিন বিল্লাল রোকনি, মাওলানা কাজী মোঃ ইয়াহিয়া, মোঃ ইউসুফ আলী মেম্বার, টি এম শাকিব উল ইসলাম, মাওলানা মোঃ আব্দুস ছালাম, মাওলানা মোঃ হযরত আলী, মৌলভী মোঃ জহুরুল ইসলাম, মাওলানা মোঃ নাসির উদ্দিন।
এর আগে রোববার (১১ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে জেলা বিএনপির কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য ও রাজশাহী বিভাগীয় টিম প্রধান মাও. মোহাঃ ইনামুল হক মাজেদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় টিম সদস্য মাও. মো. তাজউদ্দীন খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় টিম সদস্য সাংবাদিক শেখ মো. এনামুল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় টিম সদস্য হাফেজ মাও. মো. আব্দুর রাজ্জাক।
সংগঠন পরিচালনায় বিভিন্ন দিক নির্দেশনামূলক ও পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ সংগঠনকে শক্তিশালী করতে নতুন নেতৃত্ব ভূমিকা রাখবে বলে নবগঠিত আহ্বায়ক কমিটির বিষয়ে বক্তারা বক্তব্য দেন।
এদিকে সিরাজগঞ্জ জেলা ওলামা দলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি জাতীয় স্হায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০