শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

বেলকুচিতে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী সফল করার লক্ষে পৌর স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফটোকার্ড

মোঃ জুবায়ের হোসাইন,বেলকুচি উপজেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বেলকুচি পৌরসভার ২ ও ৩নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ মে ( রোজ বুধবার ) রাত ৮ ঘটিকার সময় বেলকুচি পৌরসভার জনপদ ঐতিহ্যবাহী চালা ৭ রাস্তার মোড় ৩ নং ওয়ার্ড বিএনপি’র কার্যালয়ে আগামী ৩০ শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী সফল করার জন্য এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বেলকুচি পৌরসভা ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম। বেলকুচি উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ শাকিল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটির সদস্য সিরাজগঞ্জ জেলা তাঁতি দলের তাঁত বিষয়ক সম্পাদক ও বেলকুচি সরকারি কলেজের সাবেক ভিপি আলহাজ্ব মোঃ আকছেদ আলী প্রামানিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি পৌর বি এন পির সদস্য সাবেক ছাত্রনেতা
মোঃ সুলতান মাহমুদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ওমর ফারুক পলাশ, আরও বক্তব্য রাখেন বেলকুচি পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ রেজা প্রামানিক, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মোঃ মজনু মোল্লা, ৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোহাম্মদ গঞ্জের আলী প্রামানিক,৩ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মজিদ, ৩ নং ওয়ার্ড সেন্টার কমিটির আহ্বায়ক কাওসার হোসেন, ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য রিপন আহমেদ সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আগামী ৩০ শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দলীয় কর্মসূচি সফল করতে বেলকুচি পৌরসভার ২ ও ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সর্বোচ্চ জনবল নিয়ে কর্মসূচি সফল করবে এবং আগামী ত্রিয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যে সকল কর্মসূচি আসবে তার ধারা অব্যাহত রাখবেন বলে মত প্রকাশ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০