সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

তাড়াশে সংবর্ধনা অনুষ্ঠানে দাওয়াত না পাওয়ায় বিএনপি নেতা প্রভাষক আব্দুর রহিমের উপর হামলা

নজরুল ইসলাম:
সিরাজগঞ্জের তাড়াশে তালম ইউনিয়নের গোন্তা আলীয়া মাদ্রাসায় এডহক কমিটির সভাপতির সংবর্ধনা অনুষ্ঠানে তালম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোহরাব হোসেনকে দাওয়াত না দেওয়ায় বিএনপি ও আওয়ামীলীগের কিছু লোকজন নিয়ে অনুষ্ঠানে অতর্কিত হামলা চালায়। এতে কেউ গুরুত্বর আহত না হলেও জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে সাবেক মেম্বার ও ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ইসাহাক আলী বলেন, ইউনিয়নের একজন সাবেক সভাপতির নির্দেশে এ ধরনের কাজ করা হবে আমরা আশা করিনি। দাওয়াত না দেওয়ায় এমন ভাবে আওয়ামী লীগের লোকজন নিয়ে অনুষ্ঠানে হামলা করবে তা জানা ছিল না ৷ নিয়ম অনুসারে যেভাবে কমিটির অনুমতি হয় সে ভাবেই হয়েছে। আর অন্য কেউ তো হয়নি আমাদের উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও তাড়াশ ডিগ্রী কলেজের সাবেক প্রভাষক আব্দুর রহিম হয়েছে।
আর এটা তো পূর্ণাঙ্গ কমিটি না। আওয়ামী লীগের লোকজন নিয়ে এভাবে হামলা করা একটা প্রতিষ্ঠানে উপর এতে সাধারন মানুষ কি বলবে?
গ্রামবাসী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, খাসপাড়া গ্রামের মহুরী ফারুক জন্তিপুর গ্রামের নবিয়ালসহ সাথে থাকা আরো কয়েকজন দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের সাথে জড়িত থাকতো আর ৫ তারিখের পর তারা নতুন বিএনপি হয়েছে। তাদের সাথে রেখে রিতিমত চেয়ারম্যান হওয়ার আশার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোহরাব হোসেন বিভিন্ন অপরাধমূলক কাজ করে যাচ্ছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গোন্তা আলীয়া মাদ্রাসায় এডহক কমিটির সভাপতি আব্দুর রহিম বলেন, যথাযথ নিয়ম অনুসরণ করেই কমিটি হওয়ার পর রোববার সকালে সংবর্ধনা দেওয়া অনুষ্ঠানে প্রতিপক্ষ সোহরাব হোসেন ও তাঁর দলবল নিয়ে অতর্কিত হামলা চালায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হামলার বিষয় অস্বীকার করে তালম ইউনিয়ন বিএমপির সাবেক সভাপতি সোহরাব হোসেন বলেন থানা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে না জানিয়ে সংবর্ধনা অনুষ্ঠান গোপনে চলাকালে উৎসুক স্থানীয়রা আমাকে নিয়ে যায়। পরে দাওয়াত না দেওয়া ও গোপনে সংবর্ধনা বিষয়ে জানতে চাইলে কথা কাটাকাটি হয়। আমরা এবিষয়ে ইউএনও মহোদয়কে দ্রুতই অবগত করবো।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০