শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

যমুনার তীরের সেই বেওয়ারিস জাহাজের মালিকের সন্ধান মিলেছে

ফটোকার্ড

 

নিজস্ব প্রতিবেদকঃ

অবশেষে মালিকের সন্ধান পাওয়া গেল সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীর তীরে ভেড়ানো বেওয়ারিস জাহাজের। এটি যমুনা রেলসেতুর কাজে ভাড়া নেওয়া হয়েছিল। সেখান থেকে জাহাজটি চুরি হয়। এ ঘটনায় নৈশ প্রহরীসহ তিনজনের বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতী থানায় মামলা হয়েছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, যমুনা সেতুর পূর্বপ্রান্ত থেকে জাহাজটি চুরির ঘটনায় মেসার্স এম নাসির অ্যান্ড কোম্পানির ম্যানেজার (অপারেশন) সুমন সাহা বাদী হয়ে ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। শনিবার (১৭ মে) রাতে মামলাটি এজাহারভুক্ত হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মেসার্স এম নাসির অ্যান্ড কোম্পানির ম্যানেজার (অপারেশন) সুমন সাহা জানান, চাঁদগাও এলাকার বাসিন্দা মো. নাসির উদ্দিনের ১০ থেকে ১২টি জাহাজ রয়েছে। এম টি আনোয়ারা নাসির-২ জাহাজটি যমুনা রেলসেতু বাস্তবায়নকারী সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান টিএলএনকে ভাড়া দেওয়া হয়েছিল। সেতুর কাজ শেষে ওই কোম্পানি চলে যায়। এরপর যমুনায় নাব্যতা সংকটের কারণে জাহাজটি নদীর পূর্বপাড়ে ভিড়িয়ে রাখা হয়। জাহাজটি দেখাশোনার জন্য গার্ড জাহাঙ্গীরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু গার্ড জাহাঙ্গীর অন্য কারও সঙ্গে যুক্ত হয়ে এটা চুরি করে। পরে আমরা বিষয়টি জানতে পেরে থানায় মামলা দায়ের করেছি। জাহাজটির মূল্য আনুমানিক সাড়ে তিন কোটি টাকা। ইতোমধ্যে এর প্রায় ৫৫ থেকে ৬০ লাখ টাকার যন্ত্রাংশ চুরি হয়েছে বলেও জানান তিনি।

স্থানীয় এলাকাবাসী ও মাঝিরা জানান, ‌‌এম টি আনোয়ারা নাসির-২ নামের নৌযানটি কয়েকদিন আগে জাহাজটি এনায়েতপুর স্পার বাঁধের ৫শ গজ দক্ষিণে দেখা যায়। এর মাঝে একটি চোর চক্র লোহা কাটার যন্ত্র নিয়ে এর ওপরের অংশ এবং ইঞ্জিনটি কেটে নৌকায় করে নিয়ে যায়। বিষয়টি পুলিশ জানার পর চক্রের সদস্যরা আর আসেনি। সেই থেকে এনায়েতপুর স্পার বাঁধে যমুনা নদীর তীরে ভেড়ানো রয়েছে জাহাজটি।(সুত্র- সময়)

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০