শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

নওগাঁয় ৮ শহীদ পরিবারকে ৮০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান

ফটোকার্ড

রায়হান সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ জেলায় গণঅভ্যুত্থানে জেলার ৮ জন শহীদের পরিবারের সদস্যদের হাতে সরকারের পক্ষ থেকে ৮০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেয়া হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১১ টায় এ সঞ্চয়পত্র প্রদান অনুষ্ঠান শুরু হয়। শনিবার রাত সোয়া ১১টায় জেলার মিডিয়া সেল ডিসি গ্রুপে এ তথ্য জানানো হয়।
গণঅভ্যুত্থানে শহীদরা হলেন, নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার পানিশাইল গ্রামের মোঃ মামুন সরদারের ছেলে রায়হান আলী, ধামইহাট উপজেলার কৈগ্রাম ফারসিপাড়া গ্রামের মৃত ছাকোয়াত হোসেনের ছেলে বায়েজিদ বোস্তামী, আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামের শেখ আবু জাফরের ছেলে শেখ ফাহমিন জাফর, একই উপজেলার শ্রীধর গুড়নই গ্রামের আবেদ আলীর ছেলে শাখিল আনোয়ার, নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া মন্ডলপাড়া গ্রামের লুৎফর মন্ডলের ছেলে বিপ্লব মন্ডল, একই উপজেলার দপ্তরী পাড়া গ্রামের এনাব নাজেজের ছেলে আস সাবুর, মান্দা থানার কশব ভোলাগাড়ী গ্রামের পিন্টু রহমানের ছেলে রাসেল রানা ও বদলগাছী উপজেলার শ্রীরামপুর গ্রামের আহম্মদ উল্লাহর ছেলে রিদোয়ান শরীফ রিয়াদ। জানা যায়, গতকাল শনিবার দুপুরে জুলাই গণঅভ্যুত্থানে নওগাঁ জেলার শহীদদের পরিবারের সদস্যদের হাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সঞ্চয়পত্র তুলে দেয়া হয়। জেলার ৮ টি শহীদ পরিবারের সদস্যবৃন্দকে সর্বমোট ৮০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে। শহীদ পরিবারের সদস্যদের মাঝে এই সঞ্চয়পত্র তুলে দেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এসময় উপস্থিত ছিলেন নওগাঁর ডেপুটি সিভিল সার্জন মোঃ মুনির আকন্দ, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণ, নওগাঁ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ ও নওগাঁ জেলার ছাত্র প্রতিনিধিবৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০