শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে দীর্ঘ আট বছর পর অনার্স ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির

Download Photocard

সোহান সেখ :

দীর্ঘ আট বছর পর একযোগে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সিরাজগঞ্জ জেলার ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার উদ্যোগে জেলার ছয়টি কেন্দ্রে সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়।

শনিবার (৩১ মে) সকালে জেলা শহরের সিরাজগঞ্জ সরকারি কলেজ, ইসলামিয়া সরকারি কলেজ, হাজী আহমেদ আলী আলিয়া মাদ্রাসা, জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়, সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজ ও ভিক্টোরিয়া হাই স্কুল কেন্দ্রে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। পরীক্ষার্থীদের জন্য সেখানে বিনামূল্যে ব্যাগ ও মোবাইল রাখার ব্যবস্থা, পরীক্ষার ভেন্যু খুঁজে দেওয়ার সহায়তা এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়।

সহায়তা কেন্দ্রগুলোতে সরাসরি উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসানসহ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীরা এমন সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন। অনেক অভিভাবকও এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

এছাড়াও সরাসরি উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি শামীম রেজা। তিনি বলেন, শিক্ষার্থীদের যাতে কোনো ধরণের ভোগান্তি না হয়, সে লক্ষ্যে আমরা এই ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০