শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

এনায়েতপুর নাতনিকে হত্যার দায়ে নানি গ্রেফতার

ফটোকার্ড

মোঃ জুবায়ের হোসাইন, বেলকুচি উপজেলা প্রতিনিধি :

সিরাজগঞ্জের এনায়েতপুরে পারিবারিক কলহের জেরে লাবনী আক্তার (৮) নামে এক শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির মা ও নানির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে নিহত শিশুর বাবা। ইতোমধ্যে নিহতের নানি লালবানুকে (৬০) গ্রেপ্তার করেছে এনায়েতপুর থানা পুলিশ।

নিহত লাবনী এনায়েতপুর থানার ব্রাহ্মণ গ্রামের নাহিদ আলমের মেয়ে। শিশুটির বাবা পেশাগত কারণে ঢাকায় থাকায় সে অসুস্থ মা নার্গিস খাতুনের সঙ্গে নানাবাড়িতে থাকত।

বিষয়টি নিশ্চিত করে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনারুল ইসলাম শনিবার (৩১ মে) দুপুরে দেশ টিভিকে বলেন, শুক্রবার (৩০ মে) রাতে অসুস্থ অবস্থায় লাবনীকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এর আগেই সন্ধ্যার দিকে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। শিশুটির মরদেহের মাথা ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ওসি আরও বলেন, এঘটনায় নিহত শিশুর বাবা নাহিদ আলম বাদি হয়ে তার স্ত্রী ও শাশুড়ির (শিশুটির মা ও নানির) বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। ইতোমধ্যেই নিহত শিশুটির নানি লালবানুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে এবং মামলাটিরও তদন্ত শুরু হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০