শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

তামাক নিয়ন্ত্রণে স্থানীয় পর্যায়ে গণসচেতনতা বৃদ্ধি এবং আইন বাস্তবায়নের বিকল্প নেই- জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম

ফটোকার্ড

মোঃ হোসেন আলী ছোট্রঃ

সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, তামাক নিয়ন্ত্রণে স্থানীয় পর্যায়ে গণসচেতনতা বৃদ্ধি এবং আইন বাস্তবায়নের বিকল্প নেই।”তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট উপজেলা টাস্কফোর্স কমিটিকে সক্রিয় করতে হবে। সরকারি দপ্তর সমূহ, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, এবং এলাকায় যে সকল তামাক এজেন্সি এবং দোকানদার রয়েছে তাদের তালিকা করে প্রচার প্রচারণা কার্যক্রম বন্ধ করতে হবে। বিশ্ব খাদ্য সংস্থা একটি রিপোর্টে ২০২২ সাল অনুয়ায়ী ৬০ লক্ষ লোক তামাকে জড়িত।  যারা এ মাদকের সাথে জড়িত হচ্ছেন তারাই শুধু নয় তার পরিবার ও এ মাদকাসক্ত হচ্ছে।  আপনার সন্তানেরা কার সাথে মিশে কোথায় যায়, এ বিষয়গুলো দেখতে হবে।  আজকে এই দিনে আমাদের সকলের শপথ নিতে হবে।  
আমরা লক্ষ করছি যে মাদকের ব্যাবহারের কারণে বছরে ১লক্ষ ৬১ হাজার লোক মৃত্যু বরন করে এবং ৫ লক্ষ মানুষ পঙুত্ব বরণ এবং অর্থনৈতিক ক্ষতি প্রায় ৩০ হাজার কোটি টাকার। আমরা যদি একসঙ্গে কাজ করি, তাহলে আমাদের সমাজকে তামাকমুক্ত করা সম্ভব। এজন্য প্রশাসন, গণমাধ্যম এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।” এ কথা বলেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
” তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদযকে সামনে রেখে সিরাজগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বনার্ঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৩১ মে,২০২৫)সকাল ১০. ৩০ মিনিটে  জেলা প্রশাসনের আয়োজনে জেলা অফিসার্স ক্লাবের সামনে থেকে  এক র‍্যালীটি বের করা হয়। পরে অফিসার্স ক্লাবে এসে শেষ হয়। এর আগে বনার্ঢ্য র‍্যালীটির উদ্বোধন  করেন অনুষ্ঠানের সভাপতি  সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। বনার্ঢ্য র‍্যালী শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশ্ব তামাকমুক্ত দিবস ও দুর্নীতি দমন কমিশন কর্তৃক দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা বিজয়ী ছাত্র- ছাত্রীদের হাতে পুরস্কার তুলেদেন অনুষ্ঠানের সভাপতি জেলা  প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ নিয়ামত আলী খান হিমেল,

এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক৷ ( রাজস্ব) লিটুস লরেন্স চিরান, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) মোঃ জিয়াউর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ বর্মন হোসেন, জেলা আনসারও ভিডিপি কার্যালয়ের সার্কেল এ্যাডজুট্যান্ট মোঃ সোহেল রানা, জেলা মাদক দ্রব্য  নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের ইন্সপেক্টর মোঃ এমদাদুল হক, প্রমুখ,  এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ শহরের বিভিন্ন ভূমি অফিসের ভূমি কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক / শিক্ষিকাও ছাত্র -ছাত্রীবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০