শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে বাস মালিক সমিতি’র নির্বাচনী তফশিল বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

ফটোকার্ড

জেবুন্নেছা ইয়াসমিন -সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতি’র অবৈধ নির্বাচন পরিচালনা কমিটি ও ঘোষিত তফশিল বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ জুন) দুপুরে শহরের নিউ ঢাকা রোডের জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতি কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতি’র সভাপতি মিসবাহুল হাসান লিটন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কার্যোনির্বাহী সভাপতি হিল্লোল তালুকদার, সদস্য রোমান আহম্মেদ প্রমূখ।
বক্তারা বলেন, সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতি’র কমিটি বিদ্যমান থাকাবস্থায় অবৈধ দ্বৈত সদস্যদের সমন্বয়ে একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছিল। গত মাসে যার মেয়াদ পেরিয়ে গেছে। কিন্তু অবৈধ ঐ কমিটি মেয়াদ পার হওয়ার পরেও একতরফা তফসিল ঘোষনা করেছে। আমরা অনতিবিলম্বে ঘোষিত তফসিল, নির্বাচন পরিচালনা কমিটি বাতিল দাবি করছি। একই সাথে স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করে নতুন তফসিল ঘোষনার মাধ্যমে স্বাধীন এই ট্রেড ইউনিয়নটির শক্তিশালি কমিটি গঠনের দাবি জানাচ্ছি।#

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০