শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

ঈদুল আযহা উপলক্ষে ব্রহ্মগাছা ইউনিয়নে ৩০৭৯ জন হতদরিদ্রের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ

ফটোকার্ড

আলী আশরাফ,সিরাজগঞ্জ :
ঈদুল আযহা উপলক্ষে ব্রহ্মগাছা ইউনিয়নে ৩হাজার ৭৯ জনের মধ্য ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে।
আজ (৩জুন ২০২৫ইং) মঙ্গলবার সকাল ৯টা থেকে দিনব্যাপী রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নে পরিষদে ভিজিএফ’র এর চাউল বিতরন করা হয়।

ভিজিএফ’র চাউল বিতরণের পুর্বে ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভিজিএফ গ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, ১০ কেজির নিচে কাউকে কম চাউল দেওয়ার সুযোগ নেই। কোন ব্যাপারীর নিকট চাউল বিক্রি করবেন না। চাউলগুলো খুবই চিকন। খাওয়ার উপযোগী। পরিষদের আশেপাশে চাউল ক্রয় বিক্রয় করা হলে তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহন করা হবে।

পবিত্র ঈদ উল আযহা ২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের অতি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে বিনামূল্যে পরিবার প্রতি ১০ কেজি হারে ৩ হাজার ৭৯ জনের মধ্যে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়।
ভিজিএফ’র চাউল বিতরণের সময় ট্যাগ অফিসার সাকাত হোসেন, ইউনিয়নের পরিষদের সচিব হাফিজুর রহমান, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, নুরনবী, বাবুল আখতার, মোস্তাক আহমেদ, জাকির হসেন আরিফুল ইসলাম, বাবু, বাচ্চু, ইউপি সদস্যা রাজিয়া খাতুন সহ এলাকার ভিজিএফ’র সুবিধাভোগীরা নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০