শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

ঠাকুরগাঁওয়ে মহাসড়কে নেই সুরক্ষা পিলার,বিপদে ১৪টি পরিবার 

ফটোকার্ড

পিয়ার আলী,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় সীমানা পিলার না থাকায় আতঙ্কে আছে কয়েকটি পরিবার | উপজেলার ৮ নং নন্দুয়ার ইউনিয়নের মীরডাঙ্গী নেকমরদ মহাসড়কের পাশেই ভোলাপাড়া (পাহানপাড়া) নামক স্থানেই নেই সীমানা পিলার, | স্বাধীনতার পূর্ব থেকে ক্ষুদ্র- নৃগোষ্ঠী (পাহান) সম্প্রদায়ের মানুষজন বসবাস করে আসছেন এই গ্রামে | মহাসড়কে পাশে তাদের ঘর বাড়ি থাকায় পাহান সম্প্রদায়ের মানুষজন সহ কোমলমতি শিশুরা রয়েছে চরম বিপদের মুখে। প্রতিদিন এই রাস্তা দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী কোচগুলা চলাচল করে। এই রাস্তায় চলাচলকারী যানবাহনগুলো এলাকার মানুষের জন্য বিপদের ফাঁদ হয়ে দাড়িয়েছে সীমানা পিলার না থাকায় | উপজেলা চত্বর থেকে ভোলাপাড়া (পাহানপাড়া) এলাকার দূরত্ব ৬ কিলোমিটার। রাস্তার কিছু কিছু জায়গায় লাল রঙ্গের পিলার দেখা গেলেও এই গ্রামটির রাস্তার পাশে কোন লাল রঙ্গের পিলার নেই। রাস্তার পার্শ্বে দেখা যায় সরকারি কিছু আম আর জামের গাছ। এই বিষয়ে উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি সংগঠনের সহ সভাপতি এবং এলাকার আদিবাসী প্রতিনিধি শান্ত পাহানকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান— আমাদের এই মহাসড়কে রাস্তার সাইডে কোন সুরক্ষা পিলার নেই। এইটা নিয়ে আমরা উপজেলার বেসরকারি সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট  অর্গানাইজেশন (ইএসডিও) মাধ্যমে মিটিংয়ে  আলোচনা এবং সমাধানের উপায়ে বিভিন্ন নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম। তারপরেও কোন ফলাফল দেখতে পাইনি। আমাদের রাস্তার সাইডে যদি দ্রুত সুরক্ষা পিলার না দেওয়া হয় তাহলে রাস্তার পার্শ্বে থাকা ঘর বাড়ি বড় ধরনের ক্ষতির আশংঙ্কা রয়েছে।ঢাকাগামী কোচগুলোর বেপরোয়া গতির কারণে বড় ধরনের বিপদ ঘটতে পারে। তাই আমি উপজেলা প্রশাসনের পাশাপাশি বিষয়টি ডিসি স্যারকে সরেজমিনে সু- দৃষ্টি দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। এই ভোলাপাড়া (পাহানপাড়া) গ্রামটিতে সারি সারি আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের লোকজন বসবাস করেন। এই পাহান সম্প্রদায়ের লোকজনের রাস্তার সাইডে বাড়ি ঘর থাকায় তারা প্রতিদিন সাবধানে চলাফেরা করেন। তাদের একটা ভয় কখন যে রাস্তার যানবাহনগুলো তাদের ফুট ফুটে সাজানো গোছানো ঘর বাড়ি এবং কোলমতির শিশুদের ক্ষতি করে ফেলে । আদিবাসী পাহানদের দাবি দ্রুত আমাদের রাস্তার পাশে সুরক্ষা পিলার স্থাপন করে হোক । এই এলাকায় যদি সুরক্ষা পিলার দেওয়া হয় তাহলে বড় ধরনের দূর্ঘটনার হাত থেকে এলাকার মানুষ রক্ষা পাবে। এবং খুব সহজেই এই এলাকার আদিবাসী কোলমতি শিশুরা খুব সহজে প্রতিদিন স্কুলে যেতে পারবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০