শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

এনায়েতপুরে থানা যুবদলের ৩ নেতাকে শোকজ

ফটোকার্ড

মোঃ জুবায়ের হোসাইন, বেলকুচি উপজেলা প্রতিনিধি :

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা যুবদলের তিন নেতাকে শোকজ করা হয়েছে।

শনিবার (১৪ জুন) বিকেলে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদের নির্দেশে দপ্তর সম্পাদক মাসুম রেজা মুসা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শোকজপ্রাপ্তরা হলেন,এনায়েতপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক বাবুল আক্তার বশির এবং সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনায়েতপুর থানা যুবদলের দায়িত্বশীল পদে থেকে শোকজপ্রাপ্তরা দলীয় নিয়মনীতি ও শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তারা এলাকার সাধারণ মানুষের সঙ্গে খারাপ আচরণ, ভয়ভীতি প্রদর্শন এবং যুবদলের নাম ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন—যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

এ অবস্থায় আগামী দুই দিনের মধ্যে তাদের স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। যথাসময়ে গ্রহণযোগ্য জবাব না পেলে তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০