শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো থেকে যুদ্ধবিমান ও জাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

Download Photocard

নিজস্ব প্রতিবেদকঃ

ইরানের সম্ভাব্য হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি থেকে কিছু বিমান ও যুদ্ধজাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। যেগুলো ইরানের সম্ভাব্য আক্রমণের ঝুঁকিতে থাকতে পারে।

বুধবার (১৮ জুন) দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো স্পষ্টভাবে জানাননি যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা করবে কি না। ঠিক এ সময়ে এমন পদক্ষেপ নেওয়া হলো।

আল জাজিরা জানিয়েছে, প্ল্যানেট ল্যাবস পিবিসি কর্তৃক তোলা এবং এপি কর্তৃক বিশ্লেষণ করা একটি স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, কাতারের দোহার বাইরে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটি, যেটি মধ্যপ্রাচ্যে একটি প্রধান মার্কিন সামরিক ঘাঁটি, সেটার টারমাকে থাকা অনেক বিমান নেই। কিছু ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। সাধারণত বিমান ঘাঁটিটি একাধিক পরিবহন বিমান, যুদ্ধবিমান ও ড্রোন দিয়ে ভরা থাকে।

আল জাজিরা জানিয়েছে, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটিতে জাহাজ ছত্রভঙ্গ হওয়ার পর এটি করা হয়। আক্রমণের ক্ষেত্রে জাহাজ ও বিমান ধ্বংস না হওয়া নিশ্চিত করতে সামরিক কৌশল হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হয়ে থাকে।

এদিকে দূতাবাসকর্মী ও কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের উদ্দেশে দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে, চলমান আঞ্চলিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত।

এক প্রতিবেদনে আরব নিউজ জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই মার্কিন কর্মকর্তা জানান, বিমান ও যুদ্ধজাহাজ সরিয়ে নেওয়ার উদ্দেশ্য মূলত যুক্তরাষ্ট্রের সেনা ও সরঞ্জামকে নিরাপদ রাখা। তবে ঠিক কতগুলো বিমান ও জাহাজ সরানো হয়েছে এবং সেগুলো কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে তারা কিছু জানাননি।

প্রতিবেদনে আরও বলা হয়, এক কর্মকর্তা জানান, আল-উদেইদ ঘাঁটির যেসব বিমান শক্তিশালী সুরক্ষার আওতায় ছিল না, সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া বাহরাইনের একটি বন্দরের জাহাজগুলোও সেখান থেকে সরানো হয়েছে। এই বন্দরেই যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর অবস্থান করে।(সুত্র-কালবেলা)

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০