সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্পের মহাতাঁবু জলসা অনুষ্ঠিত


মোঃ হোসেন আলী (ছোট্ট): আষাঢ়ের মেঘমায়ায় মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৪ সালের মূল্যায়ন ক্যাম্পের সমাপনীতে অংশগ্রহণকারী স্কাউট,গার্লস ইন স্কাউটদের অংশগ্রহণে মহাতাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন২০২৫) রাত ৮টায় কাব ভবন অডিটোরিয়াম প্রাঙ্গণে বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের আয়োজনে মহা তাঁবু জলসা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্পের মূল্যায়নকারী ডাঃ প্রনব কুমার দাস,আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কাউট গ্রুপ, ঢাকা,রোভার স্কাউট লিডার ও যুগ্ম সম্পাদক আহসান উল্লাহ খান।

মহাতাবুঁ জলসার শুরুতেই মোমবাতি জালিয়ে মঞ্চ প্রদক্ষিণ করে। এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অগ্নি প্রজ্জলনের মধ্যেদিয়ে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ স্কাউটস, জাতীয় সদর দফতর (প্রোগ্রাম) মোসাঃ মাহফুজা পারভীন। অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ স্কাউটস, জাতীয় সদর দফতর (প্রোগ্রাম) মোসাঃ মাহফুজা পারভীন বলেন, এ  মহাতাঁবু জলসা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্কাউটিং কার্যক্রমটি আরো বেগবান হবে এবং প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্পের অংশগ্রহণকারী প্রতিটি স্কাউট তারা আত্মনির্ভরশীল হয়ে বড় হবে এ প্রত্যাশা আমাদের আছে। আমরা পরিবর্তনের মধ্যে এসেছি, পরিবর্তিতভাবে দেশকে গড়ে তুলবো। স্কাউটিং শিক্ষা দেয় তা হলো নিজেকে ভালো রাখা, দেশকে ভালো রাখা, সমাজকে ভালো রাখা, সুন্দরভাবে নিজেকে গড়ে তোলা এবং মানুষের সেবা ও দেশের কল্যাণে কাজ করা। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এই প্রোগ্রামকে সার্থক করেছেন তাদের মেধা দিয়ে। তাদেরকে এত সুন্দর এ আয়োজন করায় আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।
এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া নওদাপাড়া আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক শর্মিলা দাস প্রমুখ।

উল্লেখ্য: প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্প ৩ দিনব্যাপী শেষের দিকে সন্ধ্যায় মহাতাঁবু জলসা এবং ওন আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র -ছাত্রীগণ তারা বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে প্রতিনিধিত্ব করে। মহা তাঁবু জলসায় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেমন গান, নাচ, নাটক, ইত্যাদি পরিবেশিত হয়। এবং অনুষ্ঠানের মধ্যে ইয়েল প্রদান করা হয়। তাঁবু জলসার মাধ্যমে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্পের তাঁবু জলসা পর্ব সমাপ্তি টানা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০