শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

যমুনায় গোসল করতে নেমে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ 

ফটোকার্ড

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে গোসল করতে নেমে মোছা: উর্মি খাতুন (৭) নামে দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

 রবিবার  (২২ জুন)  দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের বার বয়লা 

নদীর ঘাটে  এ ঘটনা ঘটে। নিখোঁজ উর্মি খাতুন বার বয়লা গ্রামের উজ্জ্বল হোসেনের মেয়ে ও বার বয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বার বয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান, গতকাল রবিবার দুপুরে নদীতে গোসল করতে গিয়ে ওই শিক্ষার্থী নিখোঁজ হন।স্থানীয়রা নদীতে জাল ফেলে  খোঁজা খুঁজি করেও সন্ধান না মেলায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। আজ সোমবার সকাল ১০ টা থেকে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম শুরু করেছে৷  নিখোঁজ শিশুর বাবা উজ্জ্বল হোসেন জানান, গতকাল দুপুরে সমবয়সী কয়েকজনের সাথে নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে সবার অজান্তে আমার মেয়ে নদীর স্রোতে  ডুবে যায়। আমরা অনেক খোঁজাখুঁজি করে না পেলে ফায়ার সার্ভিসকে খবর দেই৷ আজ সকাল থেকে ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে । এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের লিডার রবিউল ইসলাম জানান,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেছি।এখন পর্যন্ত শিশুটি উদ্ধার হয়নি।আমাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৩টা) নিখোঁজ শিশু শিক্ষার্থীকে উদ্ধার  করা সম্ভব হয়নি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০