শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

উল্লাপাড়ায় স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন

ফটোকার্ড

বায়েজিদ হোসেন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্মাতক/সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদন্নোতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের আয়োজনে মঙ্গলবার (২৪ জুন ২০২৫ খ্রিঃ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচি পালন করেন।

বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের আহবায়ক ও উপজেলা স্বাস্থ্য সহকারী মোঃ শাহজাহান আলীর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের যুগ্ম আহবায়ক ও উপজেলা স্বাস্থ্য সহকারী আব্দুল আলিম এবং উপজেলা স্বাস্থ্য সহকারী আব্দুল জব্বার।

অবস্থান কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের সভাপতি ও উপজেলা স্বাস্থ্য সহকারী মো: লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন, সিনিয়র সহ সভাপতি ও উপজেলা স্বাস্থ্য সহকারী আসাদুল হাসান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা স্বাস্থ্য সহকারী মোঃ আলহাজ উদ্দিন, আইয়ুব আলী সহ আরও অনেক।
উল্লেখ্য, অবস্থান কর্মসূচির ৬দফা দাবীগুলো হলো,
১. নির্বাহী আদেশ নিয়োগ বিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্মাতক/সমমান করে ১৪ তম গ্রেড।
২. ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা সহ বেতন স্কেল ১১ তম গ্রেডে উন্নতিকরন।
৩. পদন্নোতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরন।
৪. স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকগন পূর্বের নিয়োগ বিধি দ্বারা নিয়োগ প্রাপ্ত হলেও সকলেই প্রশিক্ষণ বিহীন স্মাতক পাশ স্কেলে অন্তর্ভুক্ত করতে হবে।
৫. বেতন স্কেল উন্নতিকরণের পূর্বে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকগণ যত সংখ্যক টাইম স্কেল(১/২/৩টি) উচ্চতর স্কেল (১/২টি) প্রাপ্ত/প্রাপ্য হয়েছেন তা উন্নীত পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে।
৬. পূর্বে ইনসার্ভিস ডিপ্লোমা (এস.আই.টি) কোর্স সম্পন্নকারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকগণ ডিপ্লোমাধারী হিসেবে গন্য হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০