শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

সাংবাদিকদের সাথে সিরাজগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফটোকার্ড


মোঃ হোসেন আলী (ছোট্ট):

সিরাজগঞ্জ ৩(রায়গঞ্জ,তাড়াশ ও সলঙ্গা)  সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক ইঞ্জিনিয়ার কামাল হোসেন সিরাজগঞ্জে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার( ২৫ জুন ২০২৫ খ্রিঃ) সন্ধ্যায় ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি হারুন আর রশিদ খান হাসান এবং সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার সঞ্চালনায় এই মত বিনিময় সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা কামাল হোসেন,রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম,জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক রেজাউল করিম খাঁন। এসময় বক্তারা বলেন বিগত আওয়ামীলীগের স্বৈরাচারী শাসনামলে দলের দুঃসময়ে  অস্ট্রলিয়া থেকে দলের নেতাকর্মীদের পাশে থেকেছেন কামাল হোসেন,দলের নেতা কর্মীদের কারাগারে পিসি দেওয়া থেকে শুরু করে জামিন করানো,কারাগারে থাকা ও পালিয়ে থাকা নেতাকর্মীদের পরিবারে আর্থিক সহযোগিতা, চিকিৎসা করানো,ছেলেমেয়েদের লেখাপড়া করানো সব কিছু দেখেছেন কামাল হোসেন। দলীয় কর্মসুচী পালনের জন্য আর্থিক সহযোগিতা করেছেন। তার কোন চাওয়া পাওয়া নেই তবে কর্মী ও নেতারা তাকে এমপি হিসেবে দেখতে চান। তিনি তার প্রয়াত বাবার কবর জিয়ারত করার জন্য চলতি মাসের ৯ তারিখে দেশে এসেছেন এসেই তিনি রায়গঞ্জে বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে কাজ করছেন। তিনি রায়গঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৪ জনকে এক করে দলীয় কার্যক্রম করছেন। তিনি চান যে মনোনয়ন পাবে সবাই যেন এক সাথে কাজ করতে পারে। নিজেদের মধ্যে বিভেদ দুর করতেই তার এই পদক্ষেপ। কামাল হোসেন তার বক্তব্যে বলেন আমি আগামী দিনে নির্বাচন করতে চাই আপনারা গুণি মানুষ আমাকে সহযোগিতা করবেন। আমি চাই পরিবর্তন। সারা দেশে পরিবর্তন করতে না পারলেও রামগঞ্জ থেকে পরিবর্তন শুরু করতে চাই। আপনারা আপনাদের লেখনির মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন,আমি আপনাদের পরামর্শ চাই। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবেন সিনিয়র সাংবাদিক বাবু ইসলাম,হেলাল আহমেদ, মৌলভি নজরুল ইসলাম, জিহাদুল ইসলাম,হীরক গুণ,ফেরদৌস হাসান,আইয়ুব আলী,নুরুল ইসলাম রইসি,আব্দুল মজিদ,অশোক ব্যানার্জি,রহমত আলী,দিলীপ গৌর,ইউসুফ দেওয়ান রাজু,গোলাম মোস্তফা  রুবেল,শফিক রুমন,রিংকু কুন্ডু,জিন্না ফারুক, সাজিরুল ইসলাম,খালিদ হৃদয়,আশরাফুল ইসল,রাকিব হোসেন,হোসেন আলী ছোট্র,ছাম্মি আহমেদ আজমীর, আশরাফুল ইসলাম জয়,সোহান হোসেন,নজরুল ইসলাম ও মোঃ মাসুদ রেজাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০