শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Download Photocard


মোঃ হোসেন আলী ছোট্টঃ
রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সাকলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ও বিভাগীয় ও জেলা প্রশাসন রাজশাহীর সহযোগিতায় দিবসটি পালিত হয়। দিবসটিতে এবারের প্রতিপাদ্য ছিলো “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়”।
এর আগে সাকলে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও পুরষ্কার এবং বৃক্ষ বিতরণ করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক গোলাম মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক তাসমিনা খাতুন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানসহ বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তরা পরিবেশ বান্ধব বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং পরিবেশ বিনষ্টের কারণ উল্লেখ করে বলেন, পরিবেশ রক্ষা করা আমাদের সকলের দ্বায়িত্ব। আমরা যদি আজই সচেতন না হই, তবে আগামী প্রজন্ম একটি ধ্বংসপ্রাপ্ত পৃথিবী পাবে। আসুন আমরা সবাই মিলে শপথ করি, পরিবেশ রক্ষায় নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করি। প্লাস্টিক ব্যবহার রোধ করি সবুজ শ্যামল বসবাস যোগ্য বাংলাদেশ গড়ি।
পরে শিক্ষার্থীদের রচন ও চিত্রাঅঙ্কন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দেন। বিরল বৃক্ষসংগ্রহক মাহবুব পলাশের দেওয়ার ফলজ ও বনোজ বৃক্ষ সকলের মাঝে বিতরণ করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০