সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

বিগত ১৭ বছরে স্বৈরাচার আওয়ামীলীগ সরকার মাদককে ঘরে ঘরে পৌছে দিয়েছে- বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু

শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ: বিগত ১৭ বছরে স্বৈরাচার আওয়ামীলীগ সরকার মাদককে ঘরে ঘরে পৌছে দিয়েছে। মরহুম আব্দুর রহমান (চেয়ারম্যান) স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৫ এ মত সিরাজগঞ্জে সকল জায়গায় টুর্নামেন্ট এর আয়োজন করে মাদক নির্মুল করতে হবে। আজ যুব সমাজ মাদকাশক্ত। মাদকসক্ত কারনে প্রতিটি পাড়া মহল্লায় সংঘর্ষ লেগেই আছে। একমাত্র নিয়মিত খেলাধুলার মাধ্যমে মাদক এর হাত থেকে রক্ষা পেতে পারি। খেলাধুলা মনকে সতেজ রাখে। মরহুম আব্দুর রহমান (চেয়ারম্যান) স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৫ এ প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুী রহমান বাচ্চু একথাগুলো বলেন।
আজ (২৭ জুন ২০২৫), শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ভাটপিয়ারী যমুনা স্টেডিয়ামে মরহুম আব্দুর রহমান (চেয়ারম্যান) স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত হয়।
ছোনগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ও ইউপি সদস্য আমির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।
ভাটিপয়ারী গ্রামের বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব জহুরুল ইসলাম দুলাল এর সার্বিক সহযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, সহ -দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ মো: এনামুল হক, সহ-আইন বিষয়ক সম্পাদক ও সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এ্যাড. মো: নাজমুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান তারেক, সিরাজগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষক দলের সভাপতি নাজমুল ইসলাম, ছোনগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এসএম আব্দুস সালাম, ছোনগাছা ইউপির সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন কিরন, ছোনগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আবু দাউদ, সাবেক সহ সভাপতি আমজাদ হোসেন, সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বাবু, ছোনগাছা ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মাহবুব হাসান ফজল হক, ছোনগাছা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক সেলিম রেজা, সিরাজগঞ্জ জেলা মৎস্যজীবি দলের যুগ্ম আহবায়ক মির্জা মহব্বত।
ভাটপিয়ারী যুব সমাজের আয়োজনে মরহুম আব্দুর রহমান (চেয়ারম্যান) স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৫ এ ৬টি অংশগ্রহন করে। ৬টি দলের মধ্য থেকে মিহাম কিংস ইলেভেন্স ও মাহাদি স্পোটিং ক্লাব ফাইনাল ম্যাচে উত্তীর্ণ হয়।
ফাইনাল ম্যাচে মিহাম কিংস ইলেভেন্স ও মাহাদি স্পোটিং ক্লাবের মধ্য তুমুল প্রতিযোগিতা হয়। তুমুল প্রতিযোগিতা শেষে মিহাম কিংস ইলেভেন্স বিজয়ী হয়। খেলাশেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্য পুরষ্কার বিতরন করে আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উল্লেখ্য, পাকিস্তান আমলে ১৫ বছর ও স্বাধীনতার পর ১০ বছর সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। চেয়ারম্যান থাকাকালীন তিনি রাষ্ট্রীয় সম্মানে ভুষিত হয়েছেন। তিনি পাবনা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের চেয়ারম্যানও নির্বাচিত হয়েছে।
আজ ভাটপিয়ারী গ্রামবাসী চেয়ারম্যান মরহুম আব্দুর রহমান স্বরনে স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৫ এ ৩য় আসর অনুষ্ঠিত করে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০