মোঃ হোসেন আলী (ছোট্ট): এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউটস আয়োজিত মালয়েশিয়ার কুয়ালালামপুরে হোটেল আনকাসা তে সোশ্যাল ইমপ্যাক্ট এন্ড এডভোকেসি বিষয়ক ওয়ার্কশপে বাংলাদেশ স্কাউটস এর পক্ষ থেকে বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধি হিসেবে চারজন ওয়ার্কশপে যোগদান করেন তারা হলেন, সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সেবা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি ও (প্রেসিডেন্ট রোভার স্কাউট) এম.এম কামরুল হাসান , সরকারি বুলবুল কলেজ
পাবনার ডক্টর শফিকুল ইসলাম, যশোর ক্যান্টনমেন্ট কলেজের
জিয়াউল ইসলাম রাসেল, , গোল্ডেন ঈগল এয়ার স্কাউট গ্রুপের
মোহসিনুজ্জামান খান। এসময়ে ৫ দিনব্যাপী সোশ্যাল ইমপ্যাক্ট এন্ড এডভোকেসি বিষয়ক ওয়ার্কশপে সফল অংশগ্রহণকারী হিসেবে সনদ ও ক্রেস্ট হাতে তুলেদেন মালয়েশিযার জাতীয় প্রধান স্কাউট মেজর জেনারেল (অব) প্রফেসর দাতো ডক্টর হাজী মোহাম্মদ জিন বিদিনকে ও এশিয়া‑প্যাসিফিক স্কাউট অঞ্চলের বর্তমান রিজিওনাল ডাইরেক্টর জে আর প্যানগিলিনান ও মালয়েশিয়া সংসদের নিম্নকক্ষ এর বর্তমান মাননীয় স্পিকার জোহারী আব্দুল এর নিকট থেকে।
উল্লেখ্য: সোশ্যাল ইমপ্যাক্ট এন্ড এডভোকেসি বিষয়ক ওয়ার্কশপে মালয়শিয়ার কুয়ালালামপুরে হোটেল আনকাসা তে ২৫- থেকে ২৯ জুন পর্যন্ত চলে এখানে বাংলাদেশ স্কাউটসের পক্ষ থেকে বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি এই অঞ্চলের দেশগুলোর সামনে তুলে ধরা হয়। এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১৫ টি দেশ থেকে ৮০ জন এই ওয়ার্কশপে অংশগ্রহণ করে।






