শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ৭ মাস ধরে ঝুলে আছে ওএমএস ডিলার নিয়োগ প্রক্রিয়া

ফটোকার্ড

নজরুল ইসলাম:
সিরাজগঞ্জে খোলা বাজারে খাদ্য শস্য বিক্রয় (ওএমএস)’র নতুন ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি সাত মাস পার হলেও যাচাই বাছাইয়ের সময় ধরে ঝুলে আছে এ নিয়োগ প্রক্রিয়া। চাহিদায় আবেদনকৃত ও পুরাতন ডিলারদের মধ্যে খাদ্য শস্য পাওয়া নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। এদিকে আগামী দু’ এক সপ্তাহে ওএমএস এর নতুন ডিলার নিয়োগ পক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন জেলার খাদ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।

অফিস সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের নয়টি উপজেলা ও ছয়টি পৌরসভায় ৩৩ জন ডিলার এবং সদর পৌরসভা ১৫জন ডিলারের মাধ্যমে ওপেন মার্কেট সেল (ওএমএস) সরকারি ন্যায্য মূল্য চাল ও আটা সরবরাহ করা হয়ে থাকে। গত বছরের নভেম্বর মাসের ৫তারিখে জেলা খাদ্য কর্মকর্তা, ওএমএস ডিলার জন্য নিয়োগ কমিটির সদস্য সচিব হারুন অর রশিদের সই করা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) কার্যক্রম পরিচালনার জন্য সদর পৌরসভায় আগ্রহী ব্যক্তিদের নিকট হতে আগামী ৫ নভেম্বর ২০২৪ হতে ১৭ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত যথাযথ আবেদনপত্র পূরণ ও শর্ত মেনে ২৪ নভেম্বর লটারির মাধ্যমে তারিখ নির্ধারন করা হয়। কিন্তু আবেদনপত্র সঠিকভাবে যাচাই বাছাই ও স্বচ্ছভাবে ডিলার নিয়োগ সম্পন্ন করার স্বার্থে ওই তারিখ স্থগিত ঘোষনা করে পরবর্তী দিন ও তারিখ সংক্রান্ত তথ্য জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, সিরাজগঞ্জের ওএমএস শাখা থেকে সংগ্রহ করার জন্য বলা হয়।

নিয়োগপ্রাপ্ত বিসমিল্লাহ ট্রেডার্স এর স্বত্বাধিকারী সামছুল আলম বাবলু বলেন, প্রতি মাসেই চাল আটা নিয়ে খোলা বাজারে বিক্রি করে আসছি। এ মাসে এখন পর্যন্ত ডিও সাবমিট করতে পারিনি। কি যে হয় এখন বলতে পারছি না।
আবেদনকৃত নজরুল ট্রেডার্সের মালিক নজরুল ইসলাম জানান, যথাযথ নিয়ম মেনে পৌর এলাকায় আবেদন করেছি নভেম্বর মাসে। যাচাই বাছাইয়ের কথা বলে মাসের পর মাস চলে যাচ্ছে কিন্তুু কোন পদক্ষেপ গ্রহন করছে না।

সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোহাজের হাসান জানান, ডিলারশীপের নতুন নীতিমালা, জামানতের ফি বৃদ্ধি ও কিছু শর্ত যুক্ত করা হয়েছে। পুরাতনদের সময় শেষ হওয়ায় খুব শিগ্রই নতুন ডিলার নিয়োগ হবে।

জেলা খাদ্য কর্মকর্তা, ওএমএস ডিলার নিয়োগ কমিটির সদস্য সচিব হারুন অর রশিদ বলেন, ২০২৪ সালে ওএমএস ডিলারদের পক্ষ থেকে হাইকোর্টে রিট করায় নতুন ডিলারশিপ নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল। রিটের শুনানি শেষে ওএমএস ডিলারশিপ বাতিলের আদেশ স্থগিতসহ ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সারা দেশের পূর্বের ডিলারগণকে বহাল রাখার আদেশ দিয়েছিল হাইকোর্ট। সেই সময়সীমা পার হওয়ায় নতুন ডিলার নিয়োগ প্রক্রিয়া আগামী দু এক সপ্তাহের মধ্য শুরু হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০