শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

কবি ও কবিতা পরিষদ- সিরাজগঞ্জের ঈশ্বরদী কবি সাহিত্যিক মিলনমেলা বর্ষাভ্রমণ, কবিতা আবৃত্তি সাহিত্য আড্ডা ও কথামালা সংগীত পুঁথিমালা অনুষ্ঠানে অংশ গ্রহণ

ফটোকার্ড

মোঃ হোসেন আলী( ছোট্ট):
” কবিতা হোক জীবন চলার ছন্দ ” এই প্রতিপাদযকে সামনে রেখে বাংলাদেশের উওর বঙ্গে ঈশ্বরদী পাবনায় কবি সাহিত্যিক মিলন মেলা বর্ষা ভ্রমণ, কবিতা পাঠ সাহিত্য আড্ডা ও কথামালা সংগীত পুঁথিপাঠ করা হয়।

শুক্রবার ( ১১ জুলাই ২০২৫) সকাল ৯ টা হতে দিনব্যাপী অনুষ্ঠান সাহিত্য ও সামাজিক সংগঠন নোঙর এর আয়োজনে, পাবনার ঈশ্বরদী’র পাকশীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালন শাহ সেতু পাশাপাশি হার্ডিঞ্জ ব্রিজে নিচে দক্ষিণ পদ্মা নদীর পাড়ে কবি সাহিত্যিক মিলন মেলা বর্ষাভ্রমণ, কবিতা পাঠ সাহিত্য আড্ডা ও কথামালা সংগীত পুঁথিপাঠে প্রথম পর্বে ২০২৫ খ্রিঃ এ অনুষ্ঠানে দেশ-বিদেশের কবি, লেখক, গুণীজনের পদচারণায় মূখরিত হয়। পরে বিকেল ৩টায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে দ্বিতীয় পর্বে অনুষ্ঠানে, অতিথিদের উত্তরীয় পরিধান করার পর আলোচনা সভা, মনোমুগ্ধকর স্বরচিত কবিতা আবৃত্তি / পাঠ, নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধক উদ্বোধন করেন, ঢাকা ল্যান্ড সার্ভে ট্রাইব্র্যনাল যুগ্ম- জেলা ও দায়রা জজ মোঃ সিরাজুল ইসলাম। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাহিত্য সংগঠন ঈশ্বরদী’র নোঙর এর সংগঠক অধ্যাপক হাসানুজ্জামান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা কথা সাহিত্যিক মানিক পন্ডিত। এছাড়াও উপস্থিত সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ পত্রিকা’র সিনিয়র রিপোর্টার নাসরীন গীতিআরা, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাহিত্য সংগঠন ঈশ্বরদীর নোঙর এর সদস্য আতাউর রহমান বাবলু, কুষ্টিয়া কবি আবুল কাশেম, পাবনা’র কবি অধ্যাপক সাজেদুল ইসলাম, আলমগীর কবীর, সিরাজগঞ্জের কবি ও সাংবাদিক মোঃ আজিজুর রহমান মুন্না, ঈশ্বরদী’র সাংবাদিক মাহমুদুল হক দুদু প্রমুখ। এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঈশ্বরদী উপজেলা এলজিআরডি ব্যবস্থাপক শাম্মী আক্তার, “কবি ও কবিতা পরিষদ- সিরাজগঞ্জ” এর সাংগঠনিক সম্পাদক কবি, সাংবাদিক মোঃ আজিজুর রহমান মুন্না এর নেতৃত্বে অংশ গ্রহন করে, উপদেষ্টা কবি শ.ম. শহিদুল ইসলাম,কবি সৈয়দ নতুন সিরাজী, শহিদুল ইসলাম ফরিদ, কার্যকরী সদস্য সাংবাদিক মোঃ হোসেন আলী (ছোট্ট), কবি ও কবিতা পরিষদ সিরাজগঞ্জের যুগ্ম – সম্পাদক শাহ মোঃ ফয়সাল হায়দার রুবেল, মোঃ শহিদুল ইসলাম ( ফরিদ,) , আবৃত্তিকার শান্তা ইসলাম স্বপ্না সহ অন্যান্য সদস্যরা অংশ গ্রহণ করে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০