সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

ধানের শীষ যার হাতে থাকবে, সকলে তার পাশে থাকবো: রায়গঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে রকিবুল করিম খান পাপ্পু

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ

আগামী জাতীয় নির্বাচন খুবই কঠিন হবে। দলের মধ্যে কোন গ্রুপিং চলবে না। চলতে দেওয়া হবে না। জাতীয় নির্বাচনে ধানের শীষ যার হাতে থাকবে, আমরা সকলেই তার পাশে থাকবো। আমি একজন ধানের শীষের কর্মী। আমি কোন নেতা নয়, আগামী জাতীয় নির্বাচনে জাতীয়তাবাদী দল যাকে মনোনয়ন দিবে, আমি তার পক্ষে কাজ করব। ধানের শীষের বিকল্প আমাদের কাছে প্রতিক নেই। বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে সাধারন জনগন মূল্যবান ভোট দিতে পারেন নাই, সাংবাদিক সহ নানান পেশার সাধারন জনগণ অন্যায় অত্যাচার শিকার হয়েছে, বিএনপির নেতাকর্মীদের জেল জুলুম হয়েছে, এখন আর সেই দিন নেই, সাধারণ জনগণ ভোট পছন্দের মার্কা অনুযায়ী যাকে খুশি তাকে ভোট দিবে। আর এই নির্বাচনে দল যাকে মার্কা দিবে আমরা তার সাথেই আছি। এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে মাঠ পর্যায়ে কাজ করার জন্য রায়গঞ্জে এসেছি। (১২ জুলাই ২০২৫ইং) শনিবার, সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার শ্যামনাই নিজস্ব বাসভবনে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতির কমিটির সদস্য, রায়গঞ্জ উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড-ইউনিয়ন সম্মেলন প্রস্তুতির কমিটির সমন্বয়ক রকিবুল করিম খান পাপ্পু সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথাগুলো বলেন।

তিনি আরও বলেন, বিএনপি আজ দমন-পীড়নের শিকার। কিন্তু দেশের মানুষ এখনো বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। আগামী দিনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বেই সরকার গঠিত হবে। আমাদের মূল প্রতীক ধানের শীষ। যেদিন যার হাতে ধানের শীষ থাকবে, আমরা সকলে তার পাশে থাকবো।” নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য নানা রকম যড়যন্ত্র চলছে।

সাংবাদিকদের সাথে মতবিময় সভায় সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ব্যারিষ্টার মোঃ আব্দুল বাতেন, রায়গঞ্জ উপজেলা যুবদলের সাধারন সম্পাদক প্যারিস, রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এসকেন্দার মির্জা জুয়েলসহ রায়গঞ্জ উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০