সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জের তরুনী মুক্তির ঢাকায় বহুতল ভবন থেকে পড়ে মৃত্যু নাকি হত্যা ?  

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ.

গাজীপুরের কালিয়াকৈড় থানার আন্দারমানিক পূর্ব পাড়ায় একটি ছয়তলা ভবনের তৃতীয় তলা থেকে পড়ে মুক্তি খাতুন (১৯) নামের এক তরুণী নিহত হয়েছেন। শ‌নিবার (১২ জুলাই) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মুক্তি খাতুন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর দক্ষিণপাড়ার মুকুল হোসেনের মেয়ে। জানা যায়, প্রায় দুই বছর আগে পরিবারের অমতে তিনি সাব্বির হোসেন নামে এক যুবকের সঙ্গে কোর্ট ম্যারেজ করেন। এরপর থেকে তিনি শ্বশুরবাড়িতে যৌতুকের জন্য চাপ ও শারীরিক নির্যাতনের শিকার হন।

মুক্তির পরিবার জানায়, মেয়ের গর্ভে সন্তান আসার পরও স্বামীর পরিবার মেনে নেয়নি। চার মাস আগে সন্তানসহ বাবার বাড়ি ফিরে এলে, পুনরায় তাকে শ্বশুরবাড়িতে পাঠানো হয়। কিন্তু নির্যাতনের ধরণ আরও বাড়তে থাকে।

ঘটনার দিন সকালে তৃতীয় তলা থেকে পড়ে মুক্তি নিহত হন। পরে তার মরদেহ গোপনে একটি মাইক্রোবাসে করে সিরাজগঞ্জে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয় বলে স্থানীয়রা জানান।

বেলকুচি থানার ওসি মোঃ জাকেরিয়া হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এসআই সাখাওয়াত হোসেন ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেন। পুলিশ বলছে, এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০